Monday, September 7, 2026
28 C
Dhaka

এআই কনটেন্ট ব্যবহারে নতুন পথ খুঁজছে অ্যামাজন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণের কাজে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট বৈধভাবে ব্যবহারের সুযোগ দিতে নতুন একটি কনটেন্ট মার্কেটপ্লেস চালুর পরিকল্পনা করছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিভিন্ন প্রকাশনা সংস্থা নিজেদের সংবাদ, লেখা ও অন্যান্য ডিজিটাল উপকরণ নির্দিষ্ট শর্তে এআই কোম্পানিগুলোর কাছে সরবরাহ করতে পারবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন ইতোমধ্যে একাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। এসব বৈঠকে এআই মডেল প্রশিক্ষণের জন্য একটি কেন্দ্রীয় কনটেন্ট হাব বা মার্কেটপ্লেস গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে, লাইসেন্সপ্রাপ্ত কনটেন্টের জন্য আলাদা মার্কেটপ্লেস চালু হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে নির্ভরযোগ্য ও বৈধ তথ্য ব্যবহার করতে পারবে। একই সঙ্গে প্রকাশকরাও তাদের কনটেন্ট থেকে নতুন আয়ের সুযোগ পাবেন।

তবে কনটেন্ট লাইসেন্সিং মার্কেটপ্লেস চালুর বিষয়ে অ্যামাজনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রকাশকদের সঙ্গে অ্যামাজনের দীর্ঘদিনের উদ্ভাবনী সম্পর্ক রয়েছে এবং তারা নিয়মিত নতুন ধারণা নিয়ে কাজ করছে। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়।

জেনারেটিভ এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের পর থেকেই কনটেন্ট ব্যবহারের অধিকার নিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান ও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে বিরোধ চলছে। বর্তমানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষণের জন্য ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই প্রকাশকদের অনুমতি ছাড়াই এসব কনটেন্ট ব্যবহার করা হয়েছে। এর জেরে একাধিক বড় প্রকাশনা প্রতিষ্ঠান প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img