Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

শিশুদের ঘুমের ঘাটতিতে মানসিক ঝুঁকি

শিশুদের ঘুম নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। কেউ রাতে সহজে ঘুমোতে চায় না, আবার কারও ঘুম খুবই পাতলা। অনেকেই মনে করেন, দিনের বেলা ঘুমিয়ে নিলেই ঘুমের ঘাটতি পূরণ হয়ে যায়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, দীর্ঘদিন অপর্যাপ্ত ঘুম শিশুর বয়ঃসন্ধিকালে গুরুতর মানসিক জটিলতার ঝুঁকি বাড়াতে পারে।

ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ছয় মাস থেকে সাত বছর বয়সী প্রায় ১২ হাজার ৪০০ শিশুর ঘুমের অভ্যাস নিয়ে গবেষণা করেন। গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় কম ঘুম হলে কৈশোরে কল্পনার জগতে বিচরণ বা হ্যালুসিনেশনের প্রবণতা বেড়ে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানে একে সাইকোটিক ডিজঅর্ডার বলা হয়। গবেষণার ফলাফল জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শরীর ও মনের সুস্থতার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন হলেও শিশুদের ক্ষেত্রে এই চাহিদা আরও বেশি। পর্যাপ্ত ঘুম না হলে শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে। দীর্ঘদিন ঘুমের ঘাটতির কারণে মস্তিষ্কের গঠনেও পরিবর্তন আসতে পারে, যার প্রভাব পড়ে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতার ওপর।

আরেক গবেষণায় দেখা গেছে, ঘুমের অভাবে কেউ অবসাদে ভুগতে পারে, কেউ অলস হয়ে পড়ে, আবার কেউ কৈশোরেই নেশার দিকে ঝুঁকে যেতে পারে। গবেষকদের মতে, ঘুমের সময়ই মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণের কাজ সম্পন্ন হয়। ইতিবাচক স্মৃতি হিপোক্যাম্পাস অংশে এবং নেতিবাচক স্মৃতি অ্যামিগডালা অংশে সঞ্চিত হয়। ঘুম কম হলে হিপোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয়, ফলে গঠনমূলক চিন্তাভাবনা দীর্ঘস্থায়ী হয় না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...

পাচুড়িয়ায় সেতু ভেঙে দুর্ঘটনা, আহত তিনজন

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি সেতু ভেঙে একটি বালুবাহী...

টাকা লেনদেনের দ্বন্দ্বে মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র...

শিবচরে অচল পায়ের যুবকের স্বপ্নযুদ্ধ

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার জিসান মোল্লা...

উপস্থিতি যাচাইয়ে কঠোর স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার দাপট, দুর্ঘটনা বাড়ছে

নারায়ণগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি...

মধুপুর গ্রামে দুর্ঘটনায় মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী...

ভাঙ্গায় মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৭

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে...

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা...
spot_img

আরও পড়ুন

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল ও গুলির আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ মোট সাতজন...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুন, ২০২৬) সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী ব্রিজ-১...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বর্ডার গার্ড...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ বছরের এক শিশুকে উদ্ধার...
spot_img