সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ফাসাদকারী। তারা মু’মিনদের সংস্পর্শে ইমান এনেছে বলে দেখায়, কিন্তু নিভৃতে শয়তানদের সঙ্গে মিলিত হয়। আল্লাহ তাদের অবাধ্যতায় বিভ্রান্তির সুযোগ দেন।
এই আয়াতগুলো থেকে বোঝা যায়, মুনাফিকদের বৈশিষ্ট্য সত্য স্বীকার না করে ধোঁকা ও প্রতারণার আশ্রয় নেওয়া। তাদের কাজ ভীরু ও কাপুরুষের মতো, মুমিনরা সাহসের সঙ্গে সত্য স্বীকার করে।
আল্লাহ মুনাফিকদের চার ধরনের খারাপ কাজ ও স্বভাব বর্ণনা করেছেন:
১. মুসলমানদের ধোঁকা দেওয়া ও মিথ্যা প্রতারণা করা।
২. মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, অপপ্রচার চালানো ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
৩. ইমান ও নেক কাজ থেকে দূরে থাকা।
৪. আল্লাহর অবাধ্যতায় সীমালঙ্ঘন করা এবং প্রকৃত মুসলমানদের নির্বোধ বলা।
যারা কুফর গ্রহণ করেছে এবং ভ্রান্তি ও অসারতার পথ অনুসরণ করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা নিজেদের মূলধন—সুস্থ প্রবৃত্তি ও জ্ঞান—নষ্ট করেছে।
সিএ/এমআর


