ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকার প্রস্তুতি নিচ্ছেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের শাসনামলের বিভিন্ন অধ্যাদেশও উপস্থাপন করা হবে। এছাড়া পুলিশ বাহিনীর উচ্চপর্যায়ের রদবদল ইতিমধ্যেই শুরু হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আদাবরের ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআর


