Monday, February 23, 2026
23.8 C
Dhaka

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান আবারও একসঙ্গে পর্দায় আসছেন। প্রায় চার দশক পর নতুন একটি প্রজেক্টে তাঁদের একত্রে দেখা যাবে। শেষবার ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত গিরফতার ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, যেখানে অমিতাভ বচ্চনও অভিনয় করেছিলেন।

দীর্ঘ সময় পর ‘কেএইচxআরকে’ শিরোনামের নতুন প্রজেক্টের প্রোমো প্রকাশ্যে এসেছে, যা দুই তারকার অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। যদিও এটি ছবির চূড়ান্ত নাম নয়, আপাতত প্রজেক্টের অস্থায়ী শিরোনাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

প্রজেক্টটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার এবং সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রকাশিত প্রোমোতে রেট্রো লুকে হাজির হয়েছেন রজনীকান্ত ও কমল হাসান। শুরুতে নেলসন ও অনিরুদ্ধকে ছবির সুর নিয়ে আলোচনা করতে দেখা যায়। একপর্যায়ে ভুল বোঝাবুঝির মজার মুহূর্ত তৈরি হয়, এরপর দৃশ্যপট বদলে যায়।

হঠাৎই উপস্থিত হন দুই মহাতারকা। স্টাইলিশ ভঙ্গিতে একটি গ্যারেজের ভেতর দিয়ে হাঁটতে দেখা যায় তাঁদের। পরে একটি গাড়িতে ওঠেন তাঁরা— চালকের আসনে কমল হাসান এবং পেছনের আসনে বসেন নেলসন ও অনিরুদ্ধ। সুর নিয়ে আলোচনা চলাকালে কমল হাসান সরাসরি প্রশ্ন করেন, আগে বলুন, ছবির নায়ক কে? একই প্রশ্ন পুনরাবৃত্তি করেন রজনীকান্তও, যা প্রোমোতে বাড়তি আকর্ষণ যোগ করেছে।

সত্তর ও আশির দশকে একাধিক তামিল ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। অপূর্ব রাগাঙ্গাল, মুন্দ্রু মুদিচু এবং আভারগালসহ কয়েকটি চলচ্চিত্রে তাঁদের জুটি দর্শকপ্রিয়তা পায়। ১৯৭৯ সালের আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম ছিল তাঁদের শেষ যৌথ ফ্যান্টাসি ছবি। পরে থিল্লু মুল্লু ছবিতে অতিথি চরিত্রে কমল হাসানকে দেখা যায়।

দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে কাজ করতে যাওয়ায় নতুন এই প্রজেক্ট ঘিরে ভক্তদের মধ্যে প্রত্যাশা ও উত্তেজনা বাড়ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য...

শাহরুখ খান সেলিম খানের পাশে মুম্বাই হাসপাতালে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি...

রোজা শুধু উপবাস নয়, চরিত্র গঠনের শিক্ষা

ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা।...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

অতিরিক্ত গরুর মাংসে বাড়ে হৃদরোগের ঝুঁকি

অনেকের ধারণা, গরুর মাংস খেলেই স্বাস্থ্যের ক্ষতি হয়। কোলেস্টেরলের...

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে...

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির পাকা আম। তবে ডায়াবেটিস রোগীদের মধ্যে পাকা আম খাওয়া নিয়ে দ্বিধা দেখা দেয়। পাকা আমে...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য এক মুহূর্তও ফোন ছাড়া কাটানো কল্পনা করা যায় না। যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী,...

শাহরুখ খান সেলিম খানের পাশে মুম্বাই হাসপাতালে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাঁকে ভেন্টিলেটরে রাখা হলেও পরে আইসিইউতে স্থানান্তর...

রোজা শুধু উপবাস নয়, চরিত্র গঠনের শিক্ষা

ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা। বাহ্যিকভাবে রোজা মানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন কার্য থেকে বিরত থাকা।...
spot_img