সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে সমঝোতার ভিত্তিতে অর্থ গ্রহণকে ‘চাঁদা নয়’ বলে মন্তব্য করায় পরিবহণ চালক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সড়কে সব ধরনের অনৈতিক অর্থ আদায় ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।
এনসিপি জানায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখা ও বাংলাদেশ ট্রাক-বাস ড্রাইভার সমিতির যৌথ উদ্যোগে আজ বিকাল ৩টায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
বিজ্ঞপ্তিতে চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং যেকোনো প্রকার চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ে সাত রাস্তার মোড়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সিএ/এমআর


