Thursday, June 11, 2026
30 C
Dhaka

ফকিরহাটে দোকান ও পানের বরজে আগুনে ব্যাপক ক্ষতি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স দোকানে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানের নগদ টাকাসহ সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক তানভীর আহম্মেদ জানিয়েছেন, রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। রাত ১১টার দিকে খবর পেয়ে দ্রুত দোকানে আসেন। তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে বলতে পারছেন না। আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তিনি জানান, দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

অপরদিকে, একই দিন শনিবার দুপুর ১২টার দিকে মানসা পশ্চিমপাড়া এলাকায় নিমাই নামে এক পানচাষীর লিজ নেওয়া জমিতে একটি পানের বরজে আগুন লাগে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই জমির মালিক মিজান হালদার এবং স্থানীয়রা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ১২৭৯টি দরিদ্র পরিবারকে ফ্যামেলি কার্ড প্রদানের...

কেরানীগঞ্জে নারী ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম...

কেরানীগঞ্জে ডিবির বড় অভিযান, ৫ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ পাঁচজন...
spot_img

আরও পড়ুন

৫ মিনিটে বন্ধ করুন কলের পানি লিক! টাকা খরচ না করে নিজেই সারিয়ে নিন এই পদ্ধতিতে

রান্নাঘর বা বাথরুমের কল থেকে অনবরত পানি পড়া একটি সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা, যা পানি অপচয় ও দৈনন্দিন অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে সামান্য...

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন কিংবা স্বাভাবিক প্রসবের মাধ্যমে তাকে মৃত অবস্থায় বের করা হলে তার গোসল, কাফন ও জানাজা...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন কোতওয়ালী মসজিদ। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা মহাকাশের আবহাওয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গবেষকদের মতে, সূর্যের ভেতরের এই...
spot_img