Thursday, June 11, 2026
30 C
Dhaka

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান

সাবেক ডাকসুর ভিপি ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ’। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক ও মানবিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দেশে স্বস্তির পরিবেশ বজায় রাখা এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সরকার কাজ করবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভাষা আন্দোলনে অনেক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ। জুলাই আন্দোলনে দেশের জন্য রিয়াজ, আবু সাঈদ ও ওয়াসিমরা শহীদ হয়েছে।

আমান উল্লাহ আমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠতায় জয়ী হয়ে আমাদের আশা পূরণ করেছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশাও বাড়ছে। তিনি বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠুক।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট শাসনের যাতাকলে থাকা একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। তিনি বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানে দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি আগামী দিনেও সব রাজনৈতিক দল ও শ্রেণি–পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।’ বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, বিএনপি ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আক্তার জাকসি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান এবং কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির অঙ্গ–সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক। পুষ্প অর্পণের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...

নিয়তির মাঠে হামলায় বিএনপি নেতা আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের...

চক্রশালা এলাকায় সংঘবদ্ধ হামলায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর...

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ফয়সাল

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে...
spot_img

আরও পড়ুন

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন বিভিন্ন জাতের লিচুর সমাহার। তবে বাহ্যিক রং দেখে ভালো ও মিষ্টি লিচু চেনা সবসময় সহজ...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এসেছে আশাব্যঞ্জক এক খবর। দেশটির লিসিমা মালভূমিতে পরিচালিত সাম্প্রতিক এক অভিযানে বিজ্ঞানীরা ফড়িং, ঘাসফড়িং,...

৫ মিনিটে বন্ধ করুন কলের পানি লিক! টাকা খরচ না করে নিজেই সারিয়ে নিন এই পদ্ধতিতে

রান্নাঘর বা বাথরুমের কল থেকে অনবরত পানি পড়া একটি সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা, যা পানি অপচয় ও দৈনন্দিন অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে সামান্য...
spot_img