Friday, June 26, 2026
29.3 C
Dhaka

কে হচ্ছেন জেন-জির জেমস বন্ড

বিশ্বখ্যাত স্পাই ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ডের পরবর্তী চরিত্রে কে অভিনয় করবেন—এই প্রশ্ন বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সবচেয়ে বেশি জল্পনা চলেছে ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেতা জ্যাকব এলর্ডির নাম নিয়ে। সম্প্রতি তিনি গিলেরমো দেল তোরোর ‘ফ্রাংকেনস্টাইন’-এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেছেন। জল্পনা সত্যি হলে, এই ২৮ বছর বয়সী অভিনেতা ইতিহাস গড়তে যাচ্ছেন জেমস বন্ড হিসেবে।

আন্তর্জাতিক গণমাধ্যম এবং গসিপ ওয়েবসাইট ‘ডিউক্সমই’ (DeuxMoi) জানিয়েছে, এমজিএম স্টুডিওর পক্ষ থেকে জ্যাকব এলর্ডিকে সরাসরি ‘০০৭’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আরও জানা গেছে, ফ্র্যাঞ্চাইজির ২৬তম সিনেমাটি পরিচালনা করতে পারেন খ্যাতনামা পরিচালক ডেনিস ভিলেনিউভ, যিনি ‘ডুন’ ও ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। যদিও স্টুডিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও এলর্ডির নাম প্রকাশের পর ভক্তদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যদি জ্যাকব এলর্ডি এই প্রস্তাব গ্রহণ করেন, তবে তিনি হবেন জেমস বন্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা। সাধারণত বন্ড চরিত্রে ব্রিটিশ অভিনেতাদেরই প্রাধান্য দেওয়া হয় এবং বয়স কিছুটা বেশি থাকে। ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এলর্ডির অন্তর্ভুক্তি নির্দেশ করছে, যে ফ্র্যাঞ্চাইজিটি এবার ‘জেন-জি’ প্রজন্মকে লক্ষ্য করে নতুন ও তরুণ বন্ডকে উপস্থাপন করতে চাচ্ছে।

ড্যানিয়েল ক্রেগের পর বন্ডের চরিত্রে অনেক বড় অভিনেতার নাম শোনা গিয়েছিল। তালিকার শীর্ষে ছিলেন ইদ্রিস এলবা, কিন্তু বর্ণবৈষম্য সংক্রান্ত বিতর্ক এবং ব্যক্তিগত অনিচ্ছার কারণে তিনি সরে দাঁড়ান। এছাড়া অ্যারন টেলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন এবং ক্যালাম টার্নারের মতো নামও আলোচনায় ছিল। তবে এলর্ডির নাম সামনে আসায় জল্পনার সমীকরণ পুরোপুরি বদলে গেছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, জ্যাকব এলর্ডির সাম্প্রতিক কাজ যেমন ‘সল্টবার্ন’ এবং ‘প্রিসিলা’ তার অভিনয় দক্ষতা ও গভীরতার পরিচয় দিয়েছে। তার ব্যক্তিত্বে যে আভিজাত্য এবং শক্তি রয়েছে, তা একজন তুখোড় গোয়েন্দা চরিত্রের জন্য যথাযথ।

এখন দেখার বিষয়, এমজিএম স্টুডিও এলর্ডির হাতে শেষ পর্যন্ত মার্তিনির গ্লাস তুলে দেয় কি না। নতুন প্রজন্মের এই জেমস বন্ড বড় পর্দায় কতটা সফল হবেন, তা নিয়ে অধীর অপেক্ষায় রয়েছে বিশ্বজুড়ে বন্ড ভক্তরা।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img