Monday, May 4, 2026
30 C
Dhaka

১৮ দিনে ৬৩০ কিলোমিটার হাঁটার অনন্য অভিযান

অভিযাত্রী মাসফিকুল হাসান। টানা ১৮ দিন হাঁটার এই অভিযানে তিনি প্রায় ৬৩০ কিলোমিটার পথ অতিক্রম করেন। অভিযানের নাম ছিল ‘ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর ক্রস কান্ট্রি হাইকিং অভিযান ২০২৬’।

২৪ জানুয়ারি ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশের স্থান ডিগ্রিরচর থেকে হাঁটা শুরু করেন মাসফিকুল। নদীর শাখা–প্রশাখা, বালুচর ও চরাঞ্চল পেরিয়ে তিনি পৌঁছান বঙ্গোপসাগরের তীরে। এই যাত্রায় তাঁর পা পড়েছে ১২টি জেলা ও ৬টি বিভাগে। পুরো পথজুড়ে নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন, কারেন্ট জালের ব্যবহার এবং নদীদূষণের চিত্র প্রত্যক্ষ করেছেন তিনি।

মাসফিকুল জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল নদী ও পরিবেশ রক্ষার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাঁর অভিযানের স্লোগান ছিল, নদীতে প্রাণের কান্না, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে দাঁড়াও। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কাজ করা একটি সংগঠন এই অভিযানে সহযোগিতা করেছে।

যাত্রাপথে তাঁকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। কখনো ভাঙা পাড়, কখনো পথ হারানো, আবার কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তবুও স্থানীয় মানুষের সহায়তা ও আতিথেয়তায় তিনি পথ এগিয়ে নিতে পেরেছেন। নদীপাড়ের মানুষের সহজ-সরল সহযোগিতা তাঁর এই অভিযানে বড় শক্তি হয়ে উঠেছে।

চর কুকরি–মুকরিতে পৌঁছে সমুদ্রের দেখা পাওয়ার অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৮ দিনের কষ্ট তখন সার্থক মনে হয়েছে। তাঁর মতে, নদীর মতোই মানুষের জীবনও বহমান, বাধা আসবে, তবু এগিয়ে যেতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ...

জলাবদ্ধতায় বিপর্যস্ত আখাউড়ার বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য...

অমানত ফেরতের দাবিতে উত্তাল আগ্রাবাদ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’...

পারিবারিক কলহে প্রাণ গেল গৃহবধূর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের ঝগড়ার মধ্যে...

বৃষ্টিতে চাঙা ফকিরহাটের কৃষি কার্যক্রম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভারী বৃষ্টির পর আউশ ধানের বীজতলা...

ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার

কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০...

পচে যাচ্ছে বস্তাভর্তি আলু, হতাশ কৃষক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলুর দাম ধস ও সংরক্ষণ সংকটে...

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস...

কমলনগরে এলজিইডিতে শূন্য পদের ছড়াছড়ি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দীর্ঘদিন...

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা...
spot_img

আরও পড়ুন

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়,...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দিনগত...
spot_img