Sunday, February 22, 2026
19.7 C
Dhaka

জাফলংয়ে কমিউনিটি ট্যুরিজমের সম্ভাবনা

এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে ঝরনার স্রোত আর মাঝখানে স্বচ্ছ পাথুরে পিয়াইন নদ—জাফলংয়ের এই নয়নাভিরাম সৌন্দর্য বহুদিন ধরেই পর্যটকদের টানে। তবে জাফলং জিরো পয়েন্ট ঘুরে ফিরে যাওয়ার বাইরে এখন পর্যটকদের জন্য খুলে গেছে নতুন অভিজ্ঞতার দুয়ার। খাসিয়া জনগোষ্ঠীর গ্রাম বা পুঞ্জিতে থেকে তাদের জীবনযাপন, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস কাছ থেকে দেখার সুযোগ মিলছে হোমস্টে ব্যবস্থার মাধ্যমে।

গত বছরের জুলাই মাস থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ উদ্যোগে জাফলংয়ের খাসিয়াপুঞ্জিতে চালু হয়েছে কমিউনিটি ট্যুরিজম। এই উদ্যোগের আওতায় বর্তমানে তিনটি পুঞ্জিতে চারটি হোমস্টে চালু হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ১৫ জন পর্যটক রাতযাপন করতে পারবেন।

হোমস্টে ভ্রমণের অংশ হিসেবে পর্যটকদের পিয়াইন নদ পার হয়ে খাসিয়া জনপদে প্রবেশ করতে হয়। স্থানীয় খাসিয়া তরুণ-তরুণীরা ট্যুর গাইড হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে ঘুরে দেখা যায় খাসিয়া কমিউনিটি মিশন, পুঞ্জির ঘরবাড়ি, পান ও সুপারি বাগান।

খাসিয়া পুঞ্জিগুলোতে ঘরগুলো সাধারণত মাটি থেকে কিছুটা উঁচু মাচার ওপর নির্মিত। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর পরিপাটি উঠান খাসিয়াদের জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অতীতে জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচতে এমন ঘর নির্মাণ করা হতো, যা এখন ঐতিহ্যে পরিণত হয়েছে।

নকশিয়াপুঞ্জির হেডম্যান ওয়েলকাম লাম্বা জানান, শুরুতে কমিউনিটি ট্যুরিজম নিয়ে তাদের কিছুটা সংশয় ছিল। তবে এখন পর্যটকদের কারণে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। খুব বেশি বিনিয়োগ ছাড়াই নিজেদের বাড়ির ফাঁকা কক্ষ সাজিয়ে হোমস্টে চালু করেছেন তারা।

এ ছাড়া পর্যটকদের জন্য চালু হয়েছে কমিউনিটি রেস্টুরেন্ট, যেখানে খাসিয়াদের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া যায়। স্থানীয় বাসিন্দারাই এই রেস্টুরেন্ট পরিচালনা করেন, ফলে পর্যটনের সুফল সরাসরি কমিউনিটির মানুষের কাছে পৌঁছাচ্ছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে খাসিয়াপুঞ্জিতে কমিউনিটি ট্যুরিজম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে...

অর্থনীতির চেয়ে ইরান ইস্যুতে মনোযোগ, যুক্তরাষ্ট্রকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে...

মহাকাশ থেকে সরাসরি স্মৃতি ভাগ করবেন নভোচারীরা

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আন্তর্জাতিক মহাকাশ...

ইফতারের তাবুতে গড়ে ওঠে সম্প্রীতি

আটলান্টিক মহাসাগরের তীরঘেঁষা সাহারা মরুভূমির দেশ মৌরিতানিয়ায় রমজান আসে...

১৮ দিনে ৬৩০ কিলোমিটার হাঁটার অনন্য অভিযান

অভিযাত্রী মাসফিকুল হাসান। টানা ১৮ দিন হাঁটার এই অভিযানে...

গবেষণায় উঠে এলো লুসিড কন্ট্রোল ড্রিমের সম্ভাবনা

স্বপ্ন শুধু অবচেতন মনের কল্পনার প্রকাশ নয়, বরং মানসিক...

২০ রাকাত তারাবিহ কেন সুন্নত

রমজান মাসের সঙ্গে তারাবিহ নামাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও...

সংযমেই রোজার আসল শিক্ষা

রমজান মাস এলেই আমাদের মনে ভেসে ওঠে রোজা রাখা,...

ভালোবাসা ও সম্মান: সম্পর্কের মূল ভিত্তি

সন্তান ১৮ বছরে পা দেওয়ার আগেই বা প্রেমে পড়ার...

পিরিয়ডের রক্তেই ক্যান্সার শনাক্তের সম্ভাবনা

জরায়ুমুখের ক্যান্সার শনাক্তের প্রচলিত পরীক্ষাপদ্ধতি অনেক নারীর কাছেই অস্বস্তিকর...

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেই কোনো স্থায়ী শহীদ মিনার!

প্রতিষ্ঠার প্রায় দুই দশক ছুঁতে চললেও রংপুরের বেগম রোকেয়া...

শহীদ মিনারে সাদিক কায়েম–ফরহাদদের শ্রদ্ধা, না জানানোয় ক্ষোভ সর্ব মিত্র চাকমার

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ...

ওমরাহ করতে সৌদিতে তানহা তাসনিয়া ও নদী খন্দকার

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়া ও নদী...

শিক্ষা ব্যবস্থায় জিরো টলারেন্স নীতি ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দফতরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের...
spot_img

আরও পড়ুন

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার...

অর্থনীতির চেয়ে ইরান ইস্যুতে মনোযোগ, যুক্তরাষ্ট্রকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন—এমন উদ্বেগ প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরাই। তারা মনে করছেন, মধ্যবর্তী...

মহাকাশ থেকে সরাসরি স্মৃতি ভাগ করবেন নভোচারীরা

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রু–১২ মিশন এবং বহুল আলোচিত আর্টেমিস–২ মিশনে এই সুবিধা কার্যকর হতে যাচ্ছে। পৃথিবী থেকে...

ইফতারের তাবুতে গড়ে ওঠে সম্প্রীতি

আটলান্টিক মহাসাগরের তীরঘেঁষা সাহারা মরুভূমির দেশ মৌরিতানিয়ায় রমজান আসে এক ভিন্ন মাত্রা নিয়ে। এখানকার মানুষের বিশ্বাস, রমজান কেবল রোজা ও ইবাদতের মাস নয়, বরং...
spot_img