Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

ফিলিস্তিন প্রশ্নে সক্রিয় ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া এপ্রিলের মধ্যেই গাজায় প্রথম দফায় এক হাজার সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের ম্যান্ডেটপ্রাপ্ত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে এই সেনা মোতায়েন করা হতে পারে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, জুনের মধ্যে মোট আট হাজার সেনা প্রস্তুত রাখা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রীয় রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

এর আগে ইন্দোনেশীয় সেনাপ্রধান জানান, গাজায় পাঁচ হাজার থেকে আট হাজার সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে, যদিও চূড়ান্ত সংখ্যা এখনো আলোচনাধীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, এই সেনা মোতায়েনকে ইসরাইলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের সঙ্গে যুক্ত করা উচিত নয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতি বা জনসংখ্যাগত পরিবর্তনের যেকোনো উদ্যোগ ইন্দোনেশিয়া প্রত্যাখ্যান করে। প্রস্তাবিত সেনা মোতায়েন হবে সম্পূর্ণ অ-যুদ্ধভিত্তিক ও মানবিক ম্যান্ডেটের অধীনে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্মতির ভিত্তিতে।

ইন্দোনেশীয় সেনারা কোনো যুদ্ধ অভিযানে বা সরাসরি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়াবেন না বলেও জানানো হয়েছে। তবে স্থিতিশীলতা বাহিনীর ম্যান্ডেটে গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ইন্দোনেশিয়া বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সেনা প্রেরণকারী দেশ। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশনে দেশটির দুই হাজার সাতশোর বেশি সেনা মোতায়েন রয়েছে। ফিলিস্তিনের প্রতি দেশটিতে জনসমর্থনও ব্যাপক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা:...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ...

সোনাকানিয়ায় অতর্কিত হামলা, পিঠে ছুরিকাঘাত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে...
spot_img

আরও পড়ুন

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা: আধা চা-চামচ রসুনবাটা: ১ চা-চামচ জিরাগুঁড়া: আধা চা-চামচ ধনেগুঁড়া: আধা চা-চামচ শর্ষের তেল: দেড় টেবিল চামচ হলুদগুঁড়া: ১ চা-চামচ মরিচগুঁড়া: ১...

হাবলের ক্যামেরায় ডিম্বাকার নীহারিকার অসাধারণ দৃশ্য

মহাকাশে একটি তারার জীবনচক্র শেষের মুহূর্তে তৈরি হয় এক অনন্য দৃশ্য, যা সম্প্রতি হাবল টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়েছে। হাবলের সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে ‘এগ...

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই বৈশিষ্ট্যগুলোই টেডি বিয়ারকে ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। শুরুতে শিশুদের খেলনা হিসেবে জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন সরকার। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে...
spot_img