Saturday, June 27, 2026
34.2 C
Dhaka

সবজি ও মসলার বাজারে আগুন

রমজান শুরু হতেই সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের মানুষ। প্রতিদিনের বাজার খরচ বেড়ে যাওয়ায় রোজাদারদের নাভিশ্বাস উঠেছে।

সুনামগঞ্জে রমজান ঘিরে নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে। শহরের বাজারগুলোতে পেঁয়াজ, রসুন, শসা, গাজর ও লেবুর দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক সপ্তাহ আগে শসা ও গাজর যেখানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে ৮০ থেকে ৯০ টাকায় পৌঁছেছে। দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

নওগাঁর সাপাহার উপজেলায় রমজানের প্রথম দিনেই ছোলা, বেগুন, কাঁচা মরিচ, লেবু, খেজুর ও মাংসের দাম বেড়েছে। এক সপ্তাহ আগে ৮০ টাকার ছোলা এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। কাঁচা মরিচের দাম কেজিতে বেড়ে হয়েছে ১৫০ থেকে ১৮০ টাকা।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুধের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। রমজানের আগে যেখানে দুধ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে তা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

পাবনার চাটমোহরেও নিত্যপণ্যের বাজার অস্থির। বেগুন, লেবু, কাঁচা মরিচ, মুরগি ও খেজুরের দাম বেড়ে গেছে। বাজার করতে আসা ক্রেতারা জানান, রোজার আগের তুলনায় এখন অনেক পণ্য দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, পরিবহন সমস্যা, চাহিদা বৃদ্ধি ও আমদানি কম থাকায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানজুড়ে বাজার তদারকি জোরদার করা হবে এবং কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত।...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...
spot_img

আরও পড়ুন

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। পেশির সংকোচন, স্নায়ুর সংকেত আদান-প্রদান, হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত। ছোটবেলার ছড়া থেকে শুরু করে লোকমুখে নানা গল্পে এই ধারণা পাওয়া যায়। তবে আধুনিক বিজ্ঞান...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...
spot_img