Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে পারে গ্লু গান। স্কুলের প্রজেক্ট বা ক্র্যাফটের কাজে ব্যবহৃত এই সাধারণ যন্ত্রই চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, বিশেষভাবে পরিবর্তিত গ্লু গান ব্যবহার করে বড় ধরনের হাড়ের ক্ষত দ্রুত ও কার্যকরভাবে সারানো সম্ভব হতে পারে।

নিউ সায়েন্টিস্টসহ বিভিন্ন বিজ্ঞান সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সুংকিউঙ্কওয়ান ইউনিভার্সিটির গবেষক জং সেউং লি ও তাঁর দল এই অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন। সাধারণত গ্লু গান ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে কাজ করে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। তবে গবেষকেরা এই গ্লু গানের তাপমাত্রা কমিয়ে প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াসে এনেছেন, যাতে অপারেশনের সময় শরীরের কোনো ক্ষতি না হয়।

মানবদেহে ছোটখাটো হাড়ের ফাটল বা চিড় স্বাভাবিকভাবেই সেরে ওঠে। কিন্তু বড় দুর্ঘটনা বা টিউমার অপারেশনের পর হাড়ে বড় গর্ত তৈরি হলে তা নিজে নিজে সারতে পারে না। এ ধরনের ক্ষেত্রে কৃত্রিম প্লাগ বা থ্রি-ডি প্রিন্ট করা কাঠামো ব্যবহার করা হয়। তবে থ্রি-ডি প্রিন্টিং প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় জরুরি অপারেশনে তা সব সময় সম্ভব হয় না। এই সমস্যার দ্রুত সমাধান হিসেবেই গ্লু গানের এই নতুন ব্যবহার।

গবেষকেরা যে জৈবিক আঠা তৈরি করেছেন, তার প্রধান উপাদান হাইড্রক্সিঅ্যাপাটাইট ও পলিক্যাপ্রোল্যাকটোন। মানুষের স্বাভাবিক হাড়ের প্রায় অর্ধেকই হাইড্রক্সিঅ্যাপাটাইট দিয়ে গঠিত। আর পলিক্যাপ্রোল্যাকটোন একটি বায়োডিগ্রেডেবল থার্মোপ্লাস্টিক, যা শরীরের ভেতরে ধীরে ধীরে ভেঙে যায়। সার্জনরা এই আঠা ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই হাড়ের গর্ত পূরণ করতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে হাড়ের কোষ সেখানে গড়ে উঠে সম্পূর্ণ আরোগ্য লাভ করে।

গবেষক জং সেউং লি বলেন, ‘এটা মূলত বাজারে পাওয়া সাধারণ গ্লু গান দিয়েই তৈরি। এতে আমাদের সময় এবং খরচ উভয়ই বাঁচে।’ পরীক্ষামূলকভাবে খরগোশের পায়ের হাড়ে এক সেন্টিমিটার গর্ত পূরণ করে দেখা গেছে, ১২ সপ্তাহ পর সেখানে কোনো ফাঁক বা জটিলতা তৈরি হয়নি। বরং প্রচলিত বোন সিমেন্টের তুলনায় হাড়ের ঘনত্ব দ্বিগুণেরও বেশি পাওয়া গেছে।

সংক্রমণ প্রতিরোধে এই আঠার সঙ্গে ভ্যানকোমাইসিন ও জেন্টামাইসিন নামের দুটি অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ মেশানোর ব্যবস্থাও রাখা হয়েছে। ওষুধগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে জীবাণু ধ্বংস করে। যদিও কেউ কেউ মনে করছেন, ভবিষ্যতে থ্রি-ডি প্রযুক্তি আরও উন্নত হলে এটি বিকল্প হয়ে উঠতে পারে, তবুও জরুরি পরিস্থিতিতে গ্লু গান দিয়ে হাড় জোড়া লাগানোর ধারণাকে সম্ভাবনাময় বলেই দেখছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...

পাচুড়িয়ায় সেতু ভেঙে দুর্ঘটনা, আহত তিনজন

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি সেতু ভেঙে একটি বালুবাহী...

টাকা লেনদেনের দ্বন্দ্বে মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র...

শিবচরে অচল পায়ের যুবকের স্বপ্নযুদ্ধ

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার জিসান মোল্লা...

উপস্থিতি যাচাইয়ে কঠোর স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার দাপট, দুর্ঘটনা বাড়ছে

নারায়ণগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি...

মধুপুর গ্রামে দুর্ঘটনায় মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী...

ভাঙ্গায় মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৭

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে...

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা...
spot_img

আরও পড়ুন

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল ও গুলির আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ মোট সাতজন...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুন, ২০২৬) সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী ব্রিজ-১...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বর্ডার গার্ড...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ বছরের এক শিশুকে উদ্ধার...
spot_img