Thursday, February 19, 2026
30 C
Dhaka

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বানৌজা পেকুয়া সড়কের সদর ইউনিয়নের আনার আলী মাতব্বরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ তাহসিন (২)। সে ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটি তার মা আনার কলির কোলে ছিল। আনার কলির বয়স ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনার কলি তার মৃত চাচাকে শেষবারের মতো দেখতে ঈদগাঁও থেকে কুতুবদিয়া উপজেলার খৈয়ারবিলে যাচ্ছিলেন। কুতুবদিয়া যেতে পেকুয়ার মগনামা জেটি ব্যবহার করতে হয়। সে উদ্দেশ্যে তিনি দুই স্বজনসহ প্রথমে ঈদগাঁও থেকে চকরিয়ায় আসেন এবং সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় মগনামা ঘাটের দিকে রওনা হন।

পথে দ্রুতগতির বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাহসিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান বলেন, ‘বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। অন্য দুই আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আইসিটি খাতে নতুন ভিশনের কথা জানালেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে চীনা প্রযুক্তিতে...

রোজা রেখে রান্না, লবণ চেখে দেখার শরয়ি বিধান

রমজান মাস এলেই গৃহিণীদের দৈনন্দিন ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়।...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার...

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ...

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য...

রমজানের প্রথম দিনেই ইফতারির ভিড়ে মুখর চকবাজার

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারসামগ্রীর বাজার...

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে তুরস্ক প্রতিনিধিদলের আশ্বাস

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার...

আদালতে অগ্রগতি নেই ওসমান হাদি হত্যা মামলার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা...
spot_img

আরও পড়ুন

আইসিটি খাতে নতুন ভিশনের কথা জানালেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাত পরিচালনার মূল...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে চীনা প্রযুক্তিতে তৈরি একটি মানবাকৃতি রোবটকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করার অভিযোগ উঠেছে ভারতের এক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।...

রোজা রেখে রান্না, লবণ চেখে দেখার শরয়ি বিধান

রমজান মাস এলেই গৃহিণীদের দৈনন্দিন ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। সেহরি, ইফতার ও রাতের খাবার—সবকিছু ঠিকঠাক ও সুস্বাদু হচ্ছে কি না, তা নিয়ে থাকে বাড়তি...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ...
spot_img