Thursday, February 19, 2026
30 C
Dhaka

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য আরও জোরালো করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার সঙ্গে একটি বহু বছরের সরবরাহ চুক্তিতে পৌঁছেছে প্রতিষ্ঠানটি, যার আওতায় মেটার কাছে কয়েক মিলিয়ন এআই চিপ বিক্রি করা হবে। এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এনভিডিয়া আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি জানায়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় বর্তমান প্রজন্মের ব্ল্যাকওয়েল এবং ভবিষ্যতের রুবিন এআই চিপ সরবরাহ করা হবে। পাশাপাশি ডাটা সেন্টারের জন্য তৈরি গ্রেস ও ভেরা সেন্ট্রাল প্রসেসরও এই চুক্তির অংশ হিসেবে মেটাকে দেওয়া হবে।

চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, এর মোট মূল্য ৫০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে এনভিডিয়া শুধু গ্রাফিক্স প্রসেসর ইউনিট নয়, বরং ডাটা সেন্টারের জন্য সিপিইউ বাজারেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে।

এআই এজেন্ট পরিচালনা, ডাটাবেস ব্যবস্থাপনা এবং বৃহৎ পরিসরের কম্পিউটিং কার্যক্রমের জন্যই মূলত এসব চিপ ব্যবহার করা হবে। এনভিডিয়ার হাইপারস্কেল ও হাই-পারফরম্যান্স কম্পিউটিং বিভাগের জেনারেল ম্যানেজার ইয়ান বাক জানান, গ্রেস সিপিইউ সাধারণ কাজের ক্ষেত্রে তুলনামূলকভাবে অর্ধেক শক্তি ব্যবহার করে কার্যক্রম চালাতে সক্ষম।

তিনি আরও জানান, আগামী প্রজন্মের ভেরা সিপিইউ থেকে আরও উন্নত কর্মক্ষমতা প্রত্যাশা করা হচ্ছে। মেটা ইতোমধ্যেই ভেরা প্ল্যাটফর্ম পরীক্ষা করেছে এবং প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন তিনি।

মেটা নিজস্ব এআই চিপ তৈরির উদ্যোগও চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গুগলের টেনসর প্রসেসিং ইউনিট ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। এরপরও এনভিডিয়ার সঙ্গে এই বড় চুক্তি মেটার এআই অবকাঠামোয় এনভিডিয়ার চিপের গুরুত্ব নতুন করে তুলে ধরেছে।

এনভিডিয়া মেটার কাছে সরাসরি বিক্রির সুনির্দিষ্ট পরিমাণ কখনো প্রকাশ করেনি। তবে ধারণা করা হয়, গত অর্থবছরের শেষ প্রান্তিকে এনভিডিয়ার মোট আয়ের প্রায় ৬১ শতাংশ এসেছে মাত্র চারটি বড় গ্রাহকের কাছ থেকে, যার মধ্যে মেটা অন্যতম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন: গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত হবে

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তির...

ঘরে ঢোকার আগে যে দোয়া পড়তে বলেছেন রাসুল (সা.)

মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো সব সময় আল্লাহকে স্মরণ...

কাবুল শান্তির নিশ্চয়তা না দিলে আফগানিস্তানে নতুন হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

আফগানিস্তান সরকার যদি সীমান্তে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে...

উত্তরবঙ্গের জনপ্রিয় পিঠার সহজ রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী বিয়েবাড়ির খাবারের তালিকায় একসময় পিঠাই ছিল প্রধান...

আইসিটি খাতে নতুন ভিশনের কথা জানালেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি...

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে চীনা প্রযুক্তিতে...

রোজা রেখে রান্না, লবণ চেখে দেখার শরয়ি বিধান

রমজান মাস এলেই গৃহিণীদের দৈনন্দিন ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়।...

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার...

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য...
spot_img

আরও পড়ুন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন: গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত হবে

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও অপব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন। ১৮...

ঘরে ঢোকার আগে যে দোয়া পড়তে বলেছেন রাসুল (সা.)

মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো সব সময় আল্লাহকে স্মরণ করা। দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মধ্যেও আল্লাহর স্মরণ ও দোয়ার গুরুত্ব রয়েছে। ঘরে প্রবেশ...

কাবুল শান্তির নিশ্চয়তা না দিলে আফগানিস্তানে নতুন হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

আফগানিস্তান সরকার যদি সীমান্তে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে না পারে, তবে পাকিস্তান আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত—এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।...

উত্তরবঙ্গের জনপ্রিয় পিঠার সহজ রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী বিয়েবাড়ির খাবারের তালিকায় একসময় পিঠাই ছিল প্রধান আকর্ষণ। দই-মিষ্টি বা জর্দা প্রচলনের অনেক আগেই বিয়েবাড়ির শেষ পাতে পরিবেশন করা হতো নানা ধরনের...
spot_img