Thursday, February 19, 2026
32 C
Dhaka

শপথের পরদিনই ডিজিটাল মাধ্যমে সক্রিয় নতুন প্রধানমন্ত্রী

দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানের জন্য একটি নতুন ফেসবুক পেইজ চালু করা হয়েছে। এই পেইজের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রম, সরকারি কর্মসূচি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসংক্রান্ত সব ধরনের আপডেট নিয়মিতভাবে জানানো হবে।

১৮ ফেব্রুয়ারি, বুধবার আনুষ্ঠানিকভাবে ফেসবুক পেইজটি চালু করা হয়। চালুর পরপরই পেইজটিতে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিডিও ও ছবি প্রকাশ করা শুরু হয়েছে। এরই মধ্যে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ভিডিও সেখানে পোস্ট করা হয়েছে। ভিডিওতে একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমানকে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়।

এছাড়াও পেইজটিতে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানের নানা মুহূর্ত প্রকাশ করা হয়েছে। শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, অতিথিদের উপস্থিতি এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের দৃশ্য এসব ভিডিওতে তুলে ধরা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ২১২টি আসনে বিজয় লাভ করে। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

ভোটগ্রহণের চার দিনের মাথায় ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে তার নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন।

এর আগে একইদিন সকালে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে দুপুরে জামায়াতে ইসলামী জোট থেকে নির্বাচিত ৭৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন, যারা এবার জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ...

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য...

রমজানের প্রথম দিনেই ইফতারির ভিড়ে মুখর চকবাজার

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারসামগ্রীর বাজার...

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে তুরস্ক প্রতিনিধিদলের আশ্বাস

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার...

আদালতে অগ্রগতি নেই ওসমান হাদি হত্যা মামলার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১...

সুজাতপুর বাজারে রমজান ঘিরে বণিক সমিতির নোটিশে বিতর্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে রমজান মাসে সব...

ভাঙা কার্যালয়ে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের সংক্ষিপ্ত কর্মসূচি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভাঙা ও পোড়ানো আওয়ামী লীগের কার্যালয়ে...

কেন মসজিদে মিউজিক বেজে ওঠা অনুচিত

ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মোবাইলে মিউজিকযুক্ত...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

ওজন নিয়ন্ত্রণে বাদাম ও বীজ কীভাবে সহায়ক

বাদাম ও বিভিন্ন ধরনের বীজ নিঃসন্দেহে পুষ্টিকর ও স্বাস্থ্যকর...
spot_img

আরও পড়ুন

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ এসএসসি পরীক্ষা দেওয়ার বয়সে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছিল। দালালের মাধ্যমে দীর্ঘ...

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য আরও জোরালো করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার সঙ্গে একটি বহু বছরের...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। সহপাঠী ও শিক্ষকরা তাকে ‘ফার্স্ট বয়’ হিসেবে...
spot_img