Thursday, February 19, 2026
22 C
Dhaka

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট, অধ্যক্ষের কক্ষে তালা

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থীদের একাংশ। বুধবার সকালে নির্ধারিত পরীক্ষা শুরু হওয়ার পরপরই তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কলেজ মাঠে অবস্থান নেন এবং দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যান। এদিন একাদশ শ্রেণির প্রথম সাময়িক আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কলেজ সূত্রে জানা যায়, ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও অধ্যক্ষের কক্ষে তালা দেওয়ার ঘটনায় পরীক্ষা স্থগিত হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা দুই দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবি “দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষকে অপসারণ করতে হবে” এবং “গত ১০ বছর ধরে কর্মরত শিক্ষকদের সঙ্গে ন্যায়বিচার করতে হবে।”

ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া সুলতানা মিনা বলেন, “নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের আমরা চিনি না। আগে যারা ছিলেন, তারা ১০-১২ বছর ধরে আমাদের পড়িয়েছেন। তাদের হঠাৎ সরিয়ে দেওয়ায় আমরা আন্দোলনে নেমেছি।”

মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ অহি অভিযোগ করেন, সম্প্রতি নিয়োগ পাওয়া অধ্যক্ষের নিয়োগ প্রক্রিয়া অবৈধ এবং তার বিরুদ্ধে বিদেশে দুর্নীতির মামলা রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করা ১২ জন খণ্ডকালীন শিক্ষককে ‘ভালো পড়ান না’ এমন অভিযোগে সরিয়ে দেওয়া হলেও প্রকৃতপক্ষে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার দাবি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব খাটিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খণ্ডকালীন শিক্ষকদের নিয়োগ কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়নি। আইনানুগ পদ্ধতিতে লিখিত পরীক্ষা, উপস্থাপনা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম জিপিএ প্রয়োজন হলেও কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে সেই যোগ্যতা শিথিল করা হয়েছিল। তবুও তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

রেজিস্ট্রার আরও অভিযোগ করেন, বাদ পড়া কিছু শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন যদিও বিষয়টি যাচাই করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

চবি প্রতিনিধি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আল আকসায় রমজানের আবহ

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর ইসলামের গুরুত্বপূর্ণ...

দীর্ঘদিনের কণ্ঠ সমস্যায় কী করবেন

দীর্ঘদিন ধরে গলা বসে যাওয়া বা কণ্ঠে খুসখুসে ভাব...

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত...

আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্নীতি প্রতিরোধ বার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুর্নীতি রোধে...

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল...

৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর...

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিট দায়ের

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন...

কুড়িগ্রামে রাতের ‘রোবট’ ভিডিও ফেসবুকে ভাইরাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি...

ব্রয়লার মুরগির কেজি দরে ৩৫ টাকা বেড়ে চাপে ক্রেতা

চট্টগ্রামে পবিত্র রমজান মাস শুরুর আগে ব্রয়লার ও সোনালি...

গাজীপুর থেকে মন্ত্রিসভায় কেউ না থাকায় হতাশা ও ক্ষোভ

রাজধানীর কাছে অবস্থিত শিল্প–সমৃদ্ধ জেলা গাজীপুর দেশের অর্থনীতি, রাজনীতি...

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নর

চলতি বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে...

চট্টগ্রামে অস্ত্রসহ যুবকের গ্রেপ্তার, বড় সাজ্জাদের সহযোগী অভিযোগ

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত যুবকের...

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের চুক্তিভিত্তিক...

রমজানে সাহ্‌রির জন্য স্বাস্থ্যকর খাবার

রমজান মাসে সাহ্‌রির খাবার নির্বাচন শরীর সুস্থ রাখার ক্ষেত্রে...
spot_img

আরও পড়ুন

আল আকসায় রমজানের আবহ

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর ইসলামের গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসায় প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। নানা বিধিনিষেধের মধ্যেও মঙ্গলবার রাতে হাজার হাজার...

দীর্ঘদিনের কণ্ঠ সমস্যায় কী করবেন

দীর্ঘদিন ধরে গলা বসে যাওয়া বা কণ্ঠে খুসখুসে ভাব যেকোনো পেশাজীবীর জন্য উদ্বেগজনক হলেও সংগীতশিল্পীদের ক্ষেত্রে এটি আরও বেশি সমস্যার কারণ হতে পারে। এমন...

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও সময় চেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ...

আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্নীতি প্রতিরোধ বার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুর্নীতি রোধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে...
spot_img