Friday, July 24, 2026
25.6 C
Dhaka
No menu items!

শামসুজ্জোহার স্মৃতির দিনে জাতীয় শিক্ষক দিবসের দাবি জোরালো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার শহীদ শামসুজ্জোহার স্মরণে জোহা স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাদের গুলির মুখে পড়ার আগে শামসুজ্জোহার কথা ছিল, ‘প্লিজ, ডোন্ট ফায়ার; আই সেইড, ডোন্ট ফায়ার। কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন আমার গায়ে গুলি লাগে।’ এরপর বেয়নেটের আঘাতে তিনি নিহত হন।

উনসত্তরের গণ-অভ্যুত্থানের প্রাক্কালে ছাত্রদের রক্ষায় তার আত্মত্যাগ দেশব্যাপী গণ-আন্দোলনে রূপ নেয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে শামসুজ্জোহার নাম স্মরণযোগ্য। মৃত্যুর পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৮ ফেব্রুয়ারি দিনটিকে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করে আসছে। শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন, এই দিনটি জাতীয়ভাবে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।

আজ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়। উপাচার্য সালেহ্ হাসান নকীব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা শহীদ শামসুজ্জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও শ্রদ্ধাঞ্জলি দেন। সমাধির পাশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন শিক্ষার্থীরা।

সকাল ১০টায় সিনেট ভবনে জোহা স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে রচনা প্রতিযোগিতা, বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বাদ আসর শহীদ শামসুজ্জোহার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মারক বক্তা মহিউদ্দিন আহমদ বলেন, ‘ড. শামসুজ্জোহা হচ্ছেন একেবারেই ব্যতিক্রমী। তিনি একমাত্র শিক্ষক বা বুদ্ধিজীবী সম্প্রদায়ের সদস্য, যিনি শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেছেন। ১৮ ফেব্রুয়ারি কেন জাতীয়ভাবে উদ্‌যাপন করা হচ্ছে না, এটার পেছনে আমাদের সামগ্রিক ব্যর্থতা আছে। এই দিবস জাতীয়ভাবে উদ্‌যাপন করা উচিত।’

এদিকে প্রথম আলো বন্ধুসভার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সংক্ষিপ্ত আলোচনায় দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। বন্ধুসভার সভাপতি সুইটি রাণী বলেন, ‘গত ৫৭ বছর ধরে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই দাবিটি জানানো হলেও এখনও বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img