স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীরাও দিন দিন কৌশলী হয়ে উঠছেন। মোবাইলে আড়িপাতা অ্যাপ থাকলে ব্যক্তিগত তথ্য, ছবি, আর্থিক তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা হাতিয়ে নিতে পারে।
স্মার্টফোনে আড়িপাতার লক্ষণ:
- গোপন এসএমএস: অটোমেটিক্যালি পাঠানো বা প্রাপ্ত হলে সতর্ক হোন।
- অপ্রত্যাশিত ডাটা ব্যবহার: পটভূমিতে চলা আড়িপাতা অ্যাপ ডেটা খরচ বাড়ায়।
- ব্যাটারি দ্রুত খরচ ও ফোন গরম: পটভূমিতে চলার কারণে।
- অপরিচিত অ্যাপ: ফোনে অজানা বা সন্দেহজনক অ্যাপ দেখলে খতিয়ে দেখুন।
- স্বয়ংক্রিয় সুবিধা/ফাইল ডাউনলোড: ফোন নিজে থেকে ফাইল নামানো শুরু করলে সতর্ক হোন।
করণীয়:
- অ্যান্টি-স্পাইওয়্যার অ্যাপ দিয়ে স্ক্যান করুন।
- অপরিচিত অ্যাপ মুছে ফেলুন।
- সমস্যা থেকে গেলে ফ্যাক্টরি রিসেট করুন।
সিএ/এমআর


