Wednesday, June 17, 2026
32 C
Dhaka

ডায়াবেটিস রোগীদের জন্য রোজার বিধান

রমজান মাসে রোজা রাখা প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। শরিয়তসম্মত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা গুরুতর গুনাহ। তবে রোজা অবস্থায় অসুস্থ ব্যক্তির ওষুধ গ্রহণ, ইনজেকশন নেওয়া বা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে অনেকের মধ্যেই সংশয় দেখা দেয়।

সমসাময়িক ফকিহ ও ইসলামী চিন্তাবিদরা কুরআন-সুন্নাহ ও ফিকহের আলোকে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তাদের মতে, রোজা অবস্থায় চিকিৎসার প্রয়োজনে ইনজেকশন নেওয়া হলে—যদি তা শারীরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে না হয়—তবে রোজা নষ্ট হয় না। চাই তা মাংসে দেওয়া হোক বা শিরায় দেওয়া হোক।

কারণ, ইনজেকশনের মাধ্যমে ওষুধ শরীরে প্রবেশ করে স্বাভাবিক খাদ্যগ্রহণের পথ দিয়ে নয়। ফিকহের মূলনীতি অনুযায়ী, রোজা ভঙ্গ হওয়ার জন্য খাদ্য বা পানীয় জাতীয় কিছু মুখ বা নাকের মতো স্বাভাবিক পথে পাকস্থলীতে পৌঁছানো আবশ্যক। ইনজেকশনের ক্ষেত্রে তা ঘটে না।

ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন গ্রহণ একটি অপরিহার্য চিকিৎসা। শরিয়তের দৃষ্টিতে ইনসুলিন নিলেও রোজা ভঙ্গ হয় না। কারণ, ইনসুলিন খাদ্য বা পানীয় নয় এবং এটি স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পাকস্থলীতে পৌঁছায় না।

এ ছাড়া ডায়াবেটিস পরীক্ষা করার জন্য আঙুলে সূচ ফুটিয়ে সামান্য রক্ত নেওয়াও রোজা ভঙ্গের কারণ নয়। এতে শরীরে কোনো খাদ্য বা পানীয় প্রবেশ করে না এবং অল্প পরিমাণ রক্ত বের হওয়াকে রোজা নষ্ট হওয়ার কারণ হিসেবে গণ্য করা হয় না।

ইসলাম একটি সহজ ও বাস্তবসম্মত জীবনব্যবস্থা। অসুস্থ ব্যক্তির প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে শরিয়ত বাধা দেয় না। তাই চিকিৎসার প্রয়োজনে ইনজেকশন, ইনসুলিন গ্রহণ বা সুগার পরীক্ষা নিয়ে অযথা দুশ্চিন্তার প্রয়োজন নেই। তবে বিশেষ পরিস্থিতিতে বিশ্বস্ত আলেম ও চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...
spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাজারে আসা নতুন মডেলটি হলো ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন। ফিফা...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...
spot_img