Tuesday, February 17, 2026
29 C
Dhaka

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় আদালত এক আসামিকে ফাঁসির দণ্ড দেন এবং অপর আসামিকে খালাস দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গৃহকর্মী সুরভী আক্তার নাহিদ। খালাস পেয়েছেন আরেক গৃহকর্মী বাচ্চু মিয়া।

আজ মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত রায় ঘোষণা করেন। আদালতে দুপুরে কারাগারে থাকা দুই আসামিকে হাজির করা হয়। দেড়টার দিকে বিচারক মামলার অভিযোগপত্র ও সাক্ষ্য গ্রহণ পর্যালোচনা করেন এবং বেলা ৩টা ১৭ মিনিটে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর বাচ্চু মিয়া কান্নায় ভেঙে পড়েন।

২০১৯ সালের ১ নভেম্বর রাতে শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও তার গৃহকর্মী দিতিকে (১৮) ধানমন্ডির ‘লোবেলিয়া হাউজ’ ভবনের পঞ্চম তলায় হত্যা করা হয়। আফরোজা বেগমের ফ্ল্যাটের উল্টো দিক এবং উপরের ছয়তলার ফ্ল্যাটে তার মেয়ে দিলরুবা সুলতানা রুবা স্বামী-সন্তানসহ থাকতেন। ঘটনাটি জানাজানি হওয়ার দুই দিন পর তিনি মামলা দায়ের করেন।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান। ১১ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আদালত ৩২ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এয়ারপ্লেন মোডে চার্জ: কতটা কাজে আসে?

বর্তমান সময়ের স্মার্টফোনে যুক্ত হচ্ছে একের পর এক আধুনিক...

ডায়াবেটিস রোগীদের জন্য রোজার বিধান

রমজান মাসে রোজা রাখা প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের...

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে জানা যাবে আজ সন্ধ্যায়

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে...

ছোট খাবার ঘরেও আনুন স্টাইলিশ লুক

শহুরে জীবনে ছোট ফ্ল্যাট আর ছোট খাবার ঘর এখন...

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন...

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায়...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী...

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....
spot_img

আরও পড়ুন

এয়ারপ্লেন মোডে চার্জ: কতটা কাজে আসে?

বর্তমান সময়ের স্মার্টফোনে যুক্ত হচ্ছে একের পর এক আধুনিক ফিচার। এসব সুবিধা সচল রাখতে ৪০০০ থেকে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টা (mAh) ক্ষমতার বড় ব্যাটারি ব্যবহার...

ডায়াবেটিস রোগীদের জন্য রোজার বিধান

রমজান মাসে রোজা রাখা প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। শরিয়তসম্মত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা গুরুতর গুনাহ। তবে রোজা অবস্থায় অসুস্থ...

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে জানা যাবে আজ সন্ধ্যায়

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজ সন্ধ্যায়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডার নির্ধারিত হওয়ায় আজকের...

ছোট খাবার ঘরেও আনুন স্টাইলিশ লুক

শহুরে জীবনে ছোট ফ্ল্যাট আর ছোট খাবার ঘর এখন সাধারণ বিষয়। তবে জায়গা ছোট হলেই যে স্টাইল বা স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হবে, তা নয়।...
spot_img