Tuesday, February 17, 2026
30 C
Dhaka

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠানে সংসদ সদস্যদের জন্য দুটি আলাদা ফরম সরবরাহ করা হয়। একটি ছিল সাদা রঙের, যা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য নির্ধারিত। অপরটি ছিল নীল রঙের, যা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। তবে বিএনপির সংসদ সদস্যরা কেবল সংসদ সদস্যের শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে নির্দেশনা দেন। তিনি স্পষ্ট করে জানান, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে এবং সংবিধানের তৃতীয় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম অন্তর্ভুক্ত হলে, পাশাপাশি কে শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারপারসন তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সহকর্মীদের অবহিত করেন।

শপথ গ্রহণ শেষে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথপত্রে সই করেন। এরপর সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আনুষ্ঠানিকভাবে শপথ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জমির জাকাত বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি

অনেকেই ভবিষ্যতে বসতবাড়ি নির্মাণের জন্য জমি কেনার উদ্দেশ্যে দীর্ঘদিন...

দীর্ঘসময় বসে থাকার নীরব ক্ষতি

সারাদিন ডেস্কে বসে কাজ করেন, কিন্তু খাওয়াদাওয়ায় বড় পরিবর্তন...

সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বনাম ক্ল্যাসিক ডিজাইন

নতুন বাসা সাজানো বা পুরোনো ঘর নতুন করে সাজানো...

নতুন আইফোনে আসতে পারে এ১৯ চিপসেট

বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের আইফোন সিরিজের নতুন মডেল। খুব...

চাঁদ দেখা ও রমজানের তারিখের ভিন্নতা

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী চলতি বছর রমজান মাসের শুরু ইসলামী...

কারা রোজা না রাখলেও দায়মুক্ত

রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার অনুশীলনের...

পিত্তথলির ক্যানসার: ঝুঁকি ও প্রতিরোধ

গলব্লাডার বা পিত্তথলি হলো যকৃতের নিচে থাকা একটি ছোট...

চোখের যত্নে খাদ্যতালিকায় শিকড়জাতীয় খাবার

বয়স, জীবনযাপন ও খাদ্যাভ্যাসের প্রভাব দৃষ্টিশক্তির ওপর সরাসরি পড়ে।...

এআই ব্যবহার ও কার্বন নিঃসরণ: বৈশ্বিক প্রভাব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আজকাল দ্রুত গতিতে বিস্তার লাভ...

এআই প্রযুক্তিতে নতুন গতি ট্যাবলেট শিল্পে

বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে ট্যাবলেটের চাহিদা। ২০২৫ সালে...

শিশুদের খাবারে ভয়ংকর ভেজাল, শিবচরে প্রশাসনের অভিযান

সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকেলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর...

আবু বকর (রা.)-এর নেতৃত্ব নির্বাচনের ধর্মীয় ও রাজনৈতিক কারণ

নবী মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ঐকমত্যে হজরত...

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ বিজয়

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৬-২৭ এ...

সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আহতরা

শরীয়তপুরের সখিপুরে গাভির দুধ বিক্রি করাকে কেন্দ্র করে দুই...
spot_img

আরও পড়ুন

জমির জাকাত বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি

অনেকেই ভবিষ্যতে বসতবাড়ি নির্মাণের জন্য জমি কেনার উদ্দেশ্যে দীর্ঘদিন টাকা সঞ্চয় করেন এবং সেই সঞ্চিত টাকার জাকাতও নিয়মিত আদায় করে থাকেন। কিন্তু জমি কেনার...

দীর্ঘসময় বসে থাকার নীরব ক্ষতি

সারাদিন ডেস্কে বসে কাজ করেন, কিন্তু খাওয়াদাওয়ায় বড় পরিবর্তন না থাকলেও হঠাৎ ওজন বাড়ছে—এমন অভিজ্ঞতা অনেকেরই। শরীর ভারী লাগা, সহজেই ক্লান্ত হয়ে পড়া কিংবা...

সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বনাম ক্ল্যাসিক ডিজাইন

নতুন বাসা সাজানো বা পুরোনো ঘর নতুন করে সাজানো মানে শুধু আসবাব বা রঙ কেনা নয়। ইন্টেরিয়র ডিজাইনারদের মতে, ঘরকে সুন্দরভাবে সাজানো মানসিক প্রশান্তি...

নতুন আইফোনে আসতে পারে এ১৯ চিপসেট

বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের আইফোন সিরিজের নতুন মডেল। খুব শিগগিরই উন্মোচিত হতে পারে আইফোন ১৭ই। এরই মধ্যে ডিভাইসটির সম্ভাব্য দাম ও কিছু প্রযুক্তিগত তথ্য...
spot_img