Saturday, April 4, 2026
28 C
Dhaka

কুষ্টিয়ায় চাঁদাবাজি না পেয়ে যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না দেয়ার অভিযোগে ওমর ফারুক নামে এক আওয়ামী লীগ নেতার ওপর সদর উপজেলার খাজানগর এলাকার যুবদল কর্মীর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার খাজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

ওমর ফারুক কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং খাজানগর এলাকার ফ্রেশ অ্যাগ্রো অটো রাইস মিলের মালিক। অভিযোগ অনুযায়ী, হামলাকারী হানিফ কবিরাজ সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী।

ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর হানিফ কবিরাজ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে তিন দফায় ১৯ লাখ টাকা চাঁদা নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে আবারও ১০ লাখ টাকা দাবি করে। বিষয়টি আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারকে জানিয়েছিলাম। এরপর হানিফ কবিরাজ আমার ওপর ক্ষুব্ধ হয়।’

ওমর ফারুক আরও জানান, সোমবার বিকেলে তিনি নিজের প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হানিফ ও তার দলের লোক হঠাৎ তার ওপর আক্রমণ করে। হানিফ জানতে চান, কেন তিনি চাঁদার বিষয়টি বিএনপির প্রার্থী জাকির হোসেনকে জানিয়েছেন। এ সময় তাঁকে মারধর করা হয়।

ঘটনার পর চালকল এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা অবিলম্বে হানিফ কবিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কুষ্টিয়া যুবদলের সমন্বয়ক আবদুল মাজেদের সঙ্গে থাকা হানিফ কবিরাজ খাজানগর এলাকার মিলমালিকদের হুমকি দিয়ে কোটি কোটি টাকা চাঁদা আদায় করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, হানিফকে ব্যবহার করে মাজেদ চাঁদা আদায় করেছেন এবং এ কারণে এলাকাবাসী অতিষ্ঠ।

অভিযোগের বিষয়ে হানিফ কবিরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও কুষ্টিয়া–৩ আসনের পরাজিত প্রার্থী মো. জাকির হোসেন সরকার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডের কারণে কেন্দ্রীয় যুবদল হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে। তার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। চাঁদাবাজি বিষয়ে কেউ লিখিত অভিযোগ না করায় এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...

ডিএফপিতে হামলার ঘটনায় জবাবদিহির দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার...

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে ইতালিতে পদত্যাগের ঢেউ

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর ইতালির জাতীয় দলের প্রধান কোচের...

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প...

৩৯.৭ ডিগ্রিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ...
spot_img

আরও পড়ুন

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে সরে যাওয়ার পেছনে কাজ করছে টেকটোনিক প্লেট। কিন্তু পুরো সৌরজগতের মধ্যে বর্তমানে সক্রিয় ও সুগঠিত...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে প্রচলিত। তবে ইসলামের শিক্ষা মানুষকে স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ দেয়, যেখানে হাসি-ঠাট্টাও একটি স্বীকৃত...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। দৈনন্দিন খাদ্যাভ্যাসে কোন চাল বেশি উপকারী—এ প্রশ্নের উত্তর খুঁজতে পুষ্টিবিদদের মতামত...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ নেওয়া চার নভোচারীর সামনে শুধু বৈজ্ঞানিক চ্যালেঞ্জই নয়, রয়েছে দৈনন্দিন জীবনেরও বাস্তবতা—খাবার। দীর্ঘ প্রায় ১০...
spot_img