Thursday, September 17, 2026
26 C
Dhaka

গ্লোবাল ওয়র্মিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশুপালন ব্যবস্থা

বিশ্বের একটি বড় অংশের পশু পালন ব্যবস্থা নির্দিষ্ট জলবায়ুগত সহনশীল সীমার ওপর নির্ভরশীল। গবেষকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের বর্তমান তৃণভূমি বা চারণভূমির ৩৬ থেকে ৫০ শতাংশই গবাদি পশু পালনের অনুপযুক্ত হয়ে যেতে পারে। এই পরিবর্তনের ফলে পৃথিবীর অন্যতম বৃহত্তম খাদ্য উৎপাদনব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়বে। সরাসরি প্রভাব পড়বে ১০ কোটিরও বেশি পশুপালক এবং প্রায় ১৬০ কোটি গবাদিপশুর ওপর। জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের চাওহুই লি নেতৃত্বে পরিচালিত গবেষণা প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, তৃণভূমিতে গরু, ভেড়া ও ছাগল বিচরণ করে যা মূলত তাপমাত্রা, বৃষ্টি এবং আর্দ্রতার ভারসাম্যের ওপর নির্ভরশীল। দ্রুত বাড়তে থাকা তাপমাত্রা অনেক অঞ্চলকে পশু পালনের দীর্ঘকালীন উপযুক্ত পরিবেশ থেকে বিচ্যুত করছে। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের তাপমাত্রা বর্তমানে সহনশীল সীমার শেষ প্রান্তে। সামান্য তাপমাত্রা বৃদ্ধিতেই সেখানে পশুপালন অসম্ভব হয়ে যাবে। অতিরিক্ত তাপ ও আর্দ্রতায় পশুরা হিট স্ট্রেসে ভোগে, প্রজননক্ষমতা কমে যায় এবং খাবার গ্রহণও কমে যায়। শুষ্ক বাতাস ও বৃষ্টির অভাবে ঘাস শুকিয়ে যাওয়ায় খাদ্যের সংকট দেখা দেয়।

গবেষকরা মনে করছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারযোগ্য তৃণভূমি শীতল অক্ষাংশ এবং উঁচু পাহাড়ি এলাকার দিকে সরে যাবে। উত্তর এশিয়ার কিছু অংশ পশু পালনের জন্য নতুনভাবে উপযোগী হয়ে উঠলেও আফ্রিকার মতো অঞ্চল তাদের বিশাল চারণভূমি হারাবে। আফ্রিকা বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রার সীমায় অবস্থান করছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে মহাদেশে তৃণভূমি হ্রাসের হার ৬৫ শতাংশে পৌঁছাতে পারে। তৃণভূমি সংকুচিত হওয়ায় অবশিষ্ট জমিতে পশুর ঘনত্ব বেড়ে যাবে, যা অতিরিক্ত ঘাস খাওয়ার ঝুঁকি তৈরি করবে। এর ফলে মাটির উর্বরতা নষ্ট হবে এবং মরুকরণ ত্বরান্বিত হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যেসব দেশে ক্ষুধা, বৈষম্য ও দুর্বল শাসনব্যবস্থা বিদ্যমান, সেখানে তৃণভূমি সংকট সামাজিক অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। চাওহুই লি বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে পশু পালনের জায়গাগুলোকে সংকুচিত করছে। সম্ভাব্য ক্ষতি কমাতে আমাদের জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img