পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে এবং তাপমাত্রা সামান্য বেশি থাকবে বলে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে।
মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের নিচে থাকার আশঙ্কা রয়েছে। মক্কায় মাসিক গড় বৃষ্টিপাত প্রায় ৪.২ মিলিমিটার এবং মদিনায় ৪.৩ মিলিমিটার। তাপমাত্রা মক্কায় সর্বোচ্চ প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। এই পূর্বাভাসের মাধ্যমে পবিত্র মসজিদ ও দর্শনার্থীদের সেবা প্রদান সংস্থাগুলো প্রস্তুতি নিতে পারবে। জনসাধারণও নিয়মিত আবহাওয়া তথ্য ও ব্রিফিং পাবেন এনসিএমের সরকারি চ্যানেল থেকে।
সিএ/এমআর


