Friday, June 5, 2026
34.7 C
Dhaka

ঈদ সামনে রেখে চট্টগ্রামে রঙিন ফ্যাশন উৎসব

বছর ঘুরে আবারও চট্টগ্রামে শুরু হয়েছে ঈদকে ঘিরে ফ্যাশনের অন্যতম প্রতীক্ষিত আয়োজন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান হলে বসেছে ‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন’ আসর। রং, নকশা ও সৃজনশীলতার সমন্বয়ে অনুষ্ঠানটি রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।

সন্ধ্যা নামার আগেই মিলনায়তনে জড়ো হতে থাকেন ফ্যাশনপ্রেমী, ডিজাইনার ও আমন্ত্রিত অতিথিরা। আলোঝলমলে মঞ্চ প্রস্তুতির মধ্যেই দর্শকদের কোলাহলে জমে ওঠে হলরুম। কেউ ব্যস্ত শুভেচ্ছা বিনিময়ে, কেউবা মুহূর্ত বন্দি করতে। সুরের মূর্ছনা ও নৃত্যের ছন্দে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থাপক স্মিতা চৌধুরীর সঞ্চালনায় আনুষ্ঠানিকতা শুরু হয়।

১৯৯৮ সালে যাত্রা শুরুর পর থেকে নিয়মিতভাবে চট্টগ্রামে আয়োজিত হয়ে আসছে এই ফ্যাশন প্রদর্শনী। এবার অনুষ্ঠিত হচ্ছে এর ২৫তম আসর। প্রতি বছর নতুন ডিজাইনার, নতুন ধারা ও বৈচিত্র্যময় নকশার মাধ্যমে ঈদকে ঘিরে পোশাকের সম্ভাব্য প্রবণতার একটি পূর্বাভাস মেলে এই মঞ্চে।

এবারের আয়োজনে অংশ নিচ্ছেন সাতজন নির্বাচিত ডিজাইনার—ফারজানা মালিক, সুলতানা নুরজাহান রোজী, সায়মা সুলতানা, এইচ এম ইলিয়াছ, আইভি হাসান, নূজহাত নূয়েরী কৃষ্টি ও নাসরিন সরওয়ার মেঘলা। তাঁদের নকশায় উঠে এসেছে আসন্ন ঈদের আবহ, সময়ের ছাপ এবং ঐতিহ্যের মেলবন্ধন।

ডিজাইনাররা জানিয়েছেন, ঈদের পোশাক নকশায় গুরুত্ব দেওয়া হয়েছে আরামদায়ক কাপড় ও আবহাওয়ার উপযোগিতাকে। রঙের ব্যবহারে রয়েছে উজ্জ্বলতার উপস্থিতি, পাশাপাশি নরম টোনের সংযত ভারসাম্য। ঐতিহ্যবাহী মোটিফকে আধুনিক কাট ও পরিমিত অলংকরণে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। লক্ষ্য একটাই—উৎসবের আবহে পরিধানকারীর নিজস্ব স্বাতন্ত্র্যকে তুলে ধরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, সমাজে ইতিবাচক উদ্যোগের অংশ হিসেবেই প্রথম আলো নানা আয়োজন করে থাকে। কৃতী শিক্ষার্থী সম্মাননা, শিক্ষক সম্মাননাসহ বিভিন্ন উদ্যোগ তার উদাহরণ। ঈদ ফ্যাশনও সেই ধারার একটি আয়োজন। তাঁর ভাষায়, প্রতিবছর এ অনুষ্ঠানের জন্য চট্টগ্রামের ফ্যাশনপ্রেমীরা অপেক্ষা করেন। এই মঞ্চ থেকেই অনেক ডিজাইনারের পথচলা শুরু হয়েছে। নতুনদের অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

ফ্যাশন প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। নৃত্য পরিবেশন করেন প্রমা অবন্তি ও স্বপন বড়ুয়া। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা নির্মাতা রেদওয়ান রনি।

এবারের আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ ও ফ্যাশন হাউস মেঘরদ্দুর। সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। রূপচর্চা সহযোগী হিসেবে যুক্ত আছে পারসোনা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img