Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

পাবনা জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে নির্বাচনী সহিংসতার অভিযোগ

নির্বাচন পরবর্তী সময়ে পাবনার বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন, হত্যা, বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ নানা ধরনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা জামায়াতে ইসলামী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদীর ভেলেপাড়া এলাকায় জেলা রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা আমির ও পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বিএনপির ক্ষমতাসীনরা নির্বাচন পরবর্তী সময়ে আমাদের মতোই সাধারণ মানুষের ওপর জুলুম চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ও তার অঙ্গসংগঠনের কর্মীরা হাট-বাজার, টেম্পু-বাস-ট্রাকস্ট্যান্ড, অফিস-আদালত দখল করে চাঁদাবাজী, টেন্ডারবাজী এবং হত্যা-নির্যাতন চালাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পর থেকেই তারা ভোটারদের ওপর হুমকি-ধমকি, মারধর ও ভয় সৃষ্টি করছে।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, নির্বাচনের ফলাফল জালিয়াতির মাধ্যমে তদারকি করা হচ্ছে। অনেক আসনে দলীয় কর্মকর্তাদের মাধ্যমে ফলাফল ইঞ্জিনিয়ারিং করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সারাদেশে বিশৃঙ্খলা ও জুলুম সৃষ্টি করা হয়েছে। নির্বাচনের দিন থেকেই বিএনপি ও তার অঙ্গসংগঠনের কর্মীরা জামায়াত ও জোটের এমপি প্রার্থীর নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা, নির্যাতন, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দলীয় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে।

তিনি পাবনার বিভিন্ন স্থানে ঘটানো নির্যাতনের উদাহরণ তুলে ধরেন। ঈশ্বরদীতে নির্বাচনের পূর্বে নিজের ওপর গুলি চালানো হয়। মহিলা কর্মীদের ওপর আক্রমণ ও প্রচার কাজে বাধা দেওয়া হয়েছে। পাবনা সদরের হেমায়েতপুর ৯নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জোতগড়ি জালালপুরে জামায়াত নেতা আবু সাইদকে ছুরিকাঘাত করা হয়েছে। ভাঁড়ারা ইউনিয়নের সাবেক সচিবের বাড়িসহ ইয়াসিন আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

পাবনা পৌরসভা ১৪নং ওয়ার্ডের ব্যবসায়ী সবুজের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আতাইকুলায় মহিলা জামায়াত কর্মী হাফসা খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত রুয়া সদস্যা জয়ীতা খাতুনের বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। সুজানগরের বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়ে ছয় জন কর্মীকে গুরুতর আহত করা হয়েছে এবং অসংখ্য বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির জহুরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা তালিমুল কোরআন সেক্রেটারি গোলাম রব্বানী খান, যুবায়ের, আটঘাটরিয়া উপজেলা সাবেক আমির আমিরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি সাঈদুল ইসলাম প্রমুখ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...
spot_img

আরও পড়ুন

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে শনিবার দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। এই অর্থ কখনো অগ্রিম ভাড়া হিসেবে, আবার কখনো...
spot_img