Monday, February 16, 2026
20 C
Dhaka

মাছ চুরির সন্দেহে যুবককে নির্মম নির্যাতনের অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক মৎস্যখামারি ও তাঁর সহযোগীদের জড়িত থাকার কথা বলা হচ্ছে। নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আহত যুবকের নাম সেলিম পাইক (৩০)। তিনি ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকার বাসিন্দা। বর্তমানে তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এক্স-রে পরীক্ষায় দেখা গেছে সেলিম পাইকের ডান পায়ের রানের হাড় ভেঙে দুই টুকরা হয়ে গেছে। হাড় জোড়া লাগাতে অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

ঘটনার বিষয়ে জানা গেছে, জেলা শহরের মৎস্যখামারি শাহীন মাদবরের মালিকানাধীন একটি খামারে মাছ চুরির অভিযোগে সেলিম পাইককে আটক করা হয়। অভিযোগ রয়েছে, খামারের শ্রমিকেরা প্রথমে তাঁকে মারধর করে হাত-পা বেঁধে রাখেন। পরে খামারের মালিক সেখানে উপস্থিত হয়ে পুনরায় পিটুনি দেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি সেলিমকে ধরে খামারের মাঝখান থেকে তীরে নিয়ে আসছেন। এরপর কয়েকজন মিলে গাছের ডাল দিয়ে তাঁকে পেটাচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় তাঁর দুই পায়ে সজোরে আঘাত করা হচ্ছে, পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন তা প্রত্যক্ষ করছেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মারধরের পর আহত অবস্থায় সেলিমকে ইকুরি এলাকার একটি স্থানে ফেলে রাখা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে অভিযুক্ত পক্ষই তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে শাহীন মাদবর দাবি করেন, চার মাস আগে তাঁর খামার থেকে মাছ চুরির ঘটনায় সেলিমসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি আবারও সেলিম ও তাঁর সহযোগীরা খামারে প্রবেশ করে মাছ ধরার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং একপর্যায়ে সেলিম আটক হন। তখন তাঁকে মারধর করা হয়।

ডামুড্যা থানা সূত্র জানিয়েছে, ঘটনাটি মাছ চুরির সন্দেহকে কেন্দ্র করে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসাধীন সেলিম পাইক বলেন, তিনি মাছ চুরি করেননি। মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হাতিয়ায় ধর্ষণ অভিযোগ: মেডিক্যাল বোর্ড গঠন ও পরীক্ষা শুরু

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা নারীর...

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা, পরে উধাও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয়...

দীপু দাসের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ, বিচারে স্বস্তি হয়নি

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র...

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন)...

ময়মনসিংহে নিখোঁজ শিশুর লাশ মাছ ধরার জালে উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে একটি মাছের খামার থেকে...

বরগুনায় ছাত্রলীগের নেতারা তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিল

বরগুনার বেতাগী উপজেলায় জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা উপজেলা...

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হকের বাগানবাড়িতে...

নড়াইল জেলা আইনজীবী সমিতিতে আজিবুর ও ইস্রাফিলের নেতৃত্বে নতুন অধ্যায়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান...

অন্যকে সাহায্য করাতেই মানুষের প্রকৃত সুখ নিহিত

মানব জীবনে দান কেবল ধর্মীয় বা সামাজিক দায়িত্ব নয়,...

ট্রান্সকম সিইও সিমিন রহমানের চার মামলায় অব্যাহতি

বোনের করা প্রতারণা ও জালিয়াতির অভিযোগের একটি মামলায় ট্রান্সকম...

গোল্ডেন রুলে নিখুঁত চা প্রস্তুত করুন

চা বানানো যেন একধরনের বিজ্ঞান। তাপমাত্রা, সময়, দুধের পরিমাণ—সবই...

খামার থেকে উদ্যোক্তার পথে আসাদুজ্জামান

শহরের ব্যস্ততা, যানজট এবং ইটপাথরের অজস্র দেয়ালের মধ্যে জীবন...

আবহায় দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের চারজনের

সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ...

ইপিজেড থেকে চুরি হওয়া মিনিট্রাকের খণ্ডিত অংশ মিলল সোনাগাজীতে

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া একটি মিনিট্রাকের যন্ত্রাংশ...
spot_img

আরও পড়ুন

হাতিয়ায় ধর্ষণ অভিযোগ: মেডিক্যাল বোর্ড গঠন ও পরীক্ষা শুরু

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করেছে। পুলিশের অনুরোধের পর...

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা, পরে উধাও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাত আটটায়...

দীপু দাসের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ, বিচারে স্বস্তি হয়নি

ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সঞ্চয়পত্র...

চশমা ব্যবহারকারীদের জন্য পরিচয় শনাক্তকরণ সুবিধা

মেটা তাদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে। ‘নেম ট্যাগ’ নামে নতুন একটি সুবিধা চালুর জন্য কাজ শুরু...
spot_img