Wednesday, July 8, 2026
26 C
Dhaka

নির্বাচনের পর সহিংসতায় উদ্বিগ্ন নাগরিক সমাজ

দেশের বিভিন্ন জেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ৩৭ জন বিশিষ্ট নাগরিক। নির্বাচন কমিশন, সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি নাগরিক সমাজের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, বড় কোনো সংঘাত ছাড়াই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশের জন্য একটি বিরল ও ইতিবাচক দৃষ্টান্ত। তবে নির্বাচনের পরদিন থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় সেই ইতিবাচক চিত্র ম্লান হয়ে গেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাগেরহাট, ফরিদপুর, রংপুর, কুমিল্লা, পিরোজপুর, নাটোর, ঝালকাঠি, নোয়াখালীর হাতিয়া, ঝিনাইদহসহ একাধিক জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংস হামলা ও পাল্টাপাল্টি প্রতিশোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে একটি নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার অভিযোগে জরিমানা আদায়ের ঘটনাও সামনে এসেছে।

যদিও বিজয়ী ও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কর্মীদের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে, বাস্তবে সহিংসতার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব দলের ও প্রার্থীদের প্রাথমিক দায়িত্ব নিজেদের কর্মী-সমর্থকদের সহিংসতা থেকে বিরত রাখার কার্যকর উদ্যোগ নেওয়া বলে মনে করেন বিবৃতিদাতারা। পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পক্ষপাতহীনভাবে আইন প্রয়োগের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অধিকার লঙ্ঘনের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, পূর্বঘোষণা অনুযায়ী সেনাবাহিনী এখনো মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে। নির্বাচনের আগের সময় থেকে শুরু করে নির্বাচনকালীন সময়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর যে নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখা গেছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে চলমান সহিংসতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এমন বাস্তবতায় নির্বাচন-পরবর্তী সহিংসতা ও সংঘাত কোনো অদৃশ্য মহলের জন্য কাঙ্ক্ষিত হলেও বাংলাদেশের জনগণের কাছে তা গ্রহণযোগ্য নয়।

সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, নারী, শিশু, সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী ও প্রবীণসহ সব নাগরিকের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দেওয়া প্রতিশ্রুতির প্রতি পূর্ণ সুবিচার নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন সুলতানা কামাল, আনু মুহাম্মদ, হামিদা হোসেন, খুশী কবির, রাশেদা কে চৌধূরী, জেড আই খান পান্না, ইফতেখারুজ্জামান, রেহনুমা আহমেদ, আবু সাঈদ খান, শাহীন আনাম, শহিদুল আলম, সারা হোসেন, শামসুল হুদা, তাসলিমা ইসলাম, সুমাইয়া খায়ের, সুব্রত চৌধুরী, তবারক হোসেন, ফস্টিনা পেরেইরা, তাসনিম সিরাজ মাহবুব, রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীন, কাজল দেবনাথসহ আরও অনেকে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img