Saturday, April 4, 2026
32 C
Dhaka

জিকির কেন অস্থির মনকে শান্ত করে

ব্যস্ত জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিদিনের চাপ মানুষের মনে তৈরি করছে অস্থিরতা ও হতাশা। কাজের মাঝেও অনেক সময় মন পড়ে থাকে অন্যখানে, ফলে বাড়ে মানসিক ক্লান্তি। এই অস্থির মনকে শান্ত করার উপায় কী—এই প্রশ্নের উত্তর ইসলামে বহু আগেই স্পষ্টভাবে দেওয়া হয়েছে। সেই উত্তর হলো জিকির।

ইমাম শাফেয়ি (রহ.) বলেছেন, তুমি যদি তোমার নফসকে হক বা নেক কাজে ব্যস্ত না রাখো, তবে সে তোমাকে বাতিল ও গুনাহের কাজে ব্যস্ত করে দেবে। এই বাস্তবতায় শয়তানের প্ররোচনা থেকে বাঁচার সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম হলো আল্লাহর জিকির। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার তাঁর স্মরণের নির্দেশ দিয়েছেন।

জিকির শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ নয়; এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক গভীর ইবাদত। আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। মানসিক অশান্তির এই সময়ে জিকির মানুষের মনে প্রশান্তি আনে এবং হতাশা দূর করতে সাহায্য করে।

জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। একই সঙ্গে জিকির শয়তানের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। ইবনে আব্বাস (রা.)-এর মতে, মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান আত্মগোপন করে।

রাসুলুল্লাহ (সা.) জিকিরকে এমন এক ইবাদত হিসেবে বর্ণনা করেছেন, যা স্বর্ণ-রুপা দান বা জিহাদের চেয়েও উত্তম। হাদিসে এসেছে, সুবহানাল্লাহিল ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম—এই দুটি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হবে।

ব্যস্ত জীবনে আলাদা সময় বের করা কঠিন হলেও চলার পথে, কাজের ফাঁকে, ট্রাফিক জ্যামে বা ঘুমানোর আগে জিকির করা সম্ভব। এই সহজ আমল মানুষের মনকে শান্ত রাখে এবং আখিরাতের জন্য মূল্যবান পাথেয় সঞ্চয় করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা...

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। ছুটির দিনেও...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার...

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০...
spot_img

আরও পড়ুন

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির ব্যবহারও বাড়ে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে কিছু সচেতন অভ্যাস ও...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো ভুল হলে তা সংশোধনের জন্য রয়েছে বিশেষ বিধান, যা সাহু সেজদা নামে পরিচিত। সালাম ফেরানোর...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে রাজধানী ঢাকাসহ পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা করা, কখন শেষ ফোঁটাটি পড়বে। এতদিন বিষয়টি অনুমানের ওপর নির্ভর করলেও এবার পদার্থবিজ্ঞানীরা নির্দিষ্ট গাণিতিক...
spot_img