Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

মঙ্গলের বুকে হৃদয়াকৃতি: প্রকৃতির বিস্ময়

মঙ্গল গ্রহের বিভিন্ন অঞ্চলে হৃদয় বা ভালোবাসার চিহ্নের মতো দেখতে একাধিক ভূতাত্ত্বিক কাঠামো দীর্ঘদিন ধরেই মহাকাশপ্রেমী ও গবেষকদের কৌতূহল জাগিয়ে আসছে। নাসার মার্স গ্লোবাল সার্ভেয়ার মহাকাশযানের ক্যামেরায় ধরা পড়া এসব কাঠামোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অনেকের মনে প্রশ্ন জাগে, আদৌ কি এসব কাঠামোর পেছনে কোনো কৃত্রিম বা রহস্যময় কারণ রয়েছে।

বিজ্ঞানীদের ব্যাখ্যায়, মঙ্গল গ্রহের বুকে দেখা এই হৃদয়াকৃতির গঠনগুলো আসলে প্রাকৃতিক পাহাড়, উপত্যকা, মালভূমি ও আগ্নেয়গিরির গর্তের সমন্বয়ে তৈরি। কোটি কোটি বছর ধরে চলা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ধূলিঝড় এবং প্রাকৃতিক ক্ষয়ের ফলে এসব কাঠামো ধীরে ধীরে এমন আকৃতি ধারণ করেছে। এগুলো কোনোভাবেই মানুষের তৈরি বা ভিনগ্রহী সভ্যতার চিহ্ন নয়।

নাসার তথ্যমতে, মঙ্গলের উত্তর থেকে দক্ষিণ—বিভিন্ন অক্ষাংশে হৃদয়াকৃতির একাধিক গঠন শনাক্ত করা হয়েছে। কোনোটি বিস্তৃত উঁচু মালভূমি, আবার কোনোটি গভীর খাদ বা গহ্বর। ই০৪-০১৭৮৮ নামের হৃদয়াকৃতির কাঠামোটি মঙ্গলের নিচু মালভূমিতে অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় ৬৩৬ মিটার। আর১০-০৩২৫৯ নামের আরেকটি গহ্বরের বিস্তার প্রায় ৩৭৮ মিটার। এ ছাড়া আর০৪-০০৩৯৫, ই১১-০০০৯০ এবং আর০৯-০২১২১ নামের আরও কয়েকটি কাঠামোর অস্তিত্ব পাওয়া গেছে।

আকারের দিক থেকেও এসব কাঠামোর মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। আর০৪-০০৩৯৫ এলাকায় পাওয়া গঠনটি প্রায় এক কিলোমিটার চওড়া। গভীর গর্তের মাঝখানে উঁচু মালভূমি থাকায় ওপর থেকে দেখলে এটি নিখুঁত হৃদয়াকৃতির মতো মনে হয়। অন্যদিকে আর০৯-০২১২১ তুলনামূলকভাবে ছোট, প্রায় ১২০ মিটার প্রশস্ত। এটি একটি বড় ক্রেটারের ভেতরে অবস্থিত ক্ষুদ্র পাহাড়।

বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল গ্রহের পাতলা বায়ুমণ্ডল ও প্রবল ধূলিঝড়ের কারণে পাথর ও ভূমির ক্ষয় এমনভাবে ঘটে যে অনেক সময় পরিচিত জ্যামিতিক বা জীববৈজ্ঞানিক আকৃতির মতো দেখায়। এই মানসিক বিভ্রমকে বিজ্ঞানের ভাষায় প্যারেইডোলিয়া বলা হয়। হৃদয়াকৃতির এসব গঠন তাই শুধু দৃষ্টিনন্দন নয়, বরং মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস ও প্রাকৃতিক প্রক্রিয়া বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img