Friday, September 18, 2026
30 C
Dhaka

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের অভিযোগ, বিএনপির কর্মী ও সমর্থকেরা এই হামলা চালিয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী এসব ঘটনা ঘটে।

সিংড়া থানার সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন (৬০) শনিবার সকাল ১০টার দিকে কালিগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন তাঁর ওপর হামলা চালান ও মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ব ম আবদুর নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত আলতাব হোসেন অভিযোগ করেছেন, ‘শামিম হোসেন আমার ওপর অতর্কিত হামলা চালায়। সে আমার কাছে পুকুরের মাছ বিক্রি করে রাখা লক্ষাধিক টাকাও ছিনিয়ে নেয়। নির্বাচনে আমি বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদের পক্ষে কাজ করেছিলাম, হয়তো সেই আক্রোশে আমাকে মারা হয়েছে। আমি মামলা করব।’

হামলাকারী শামিম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ২০১৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করেছিলাম। সে সময় আলতাব হোসেন আমাকে মারধর করেছিলেন। সেই ক্ষোভ থেকেই আজ তাঁকে শিক্ষা দেওয়ার জন্য দুটো চড় মেরেছি। এর বেশি কিছু নয়।’

এছাড়া লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগরে দুর্বৃত্তরা স্থানীয় কৃষক মোহাম্মদ শামসুল প্রামাণিকের বাড়িতে হামলা চালায়। তাঁকে ও তাঁর দুই ছেলে মানিক আলী প্রামাণিক ও রতন আলী প্রামাণিককে দা, ছুরি ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করা হয়। আহতরা অভিযোগ করেছেন, নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলামের পক্ষে প্রচার চালানোর কারণে তাঁদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বাড়ির দুটি ছাগল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। তবে অভিযুক্ত শাহাদত হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এর পাশাপাশি নলডাঙ্গা উপজেলার শ্যামনগর গ্রামে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে হামিদুল ইসলাম নামের এক মৎস্যচাষিকে মারধরের অভিযোগ উঠেছে। হামিদুল বাঁশভাগ গ্রামের বাসিন্দা ও জামায়াতের কর্মী। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img