Sunday, April 19, 2026
31 C
Dhaka

ভোট দিতে পৃথিবীতে থাকতে হয় না নভোচারীদের

ভোট দেওয়ার জন্য অনেক মানুষ শত শত কিলোমিটার পথ পাড়ি দেন। আবার কেউ ঘরের কাছেই ভোটকেন্দ্র থাকা সত্ত্বেও ভোট দিতে অনীহা দেখান। তবে পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করেও ভোটাধিকার প্রয়োগ করেন বিভিন্ন দেশের নভোচারীরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত অবস্থায়ও তারা নিজ নিজ দেশের নির্বাচনে ভোট দিয়ে থাকেন।

মহাকাশ থেকে ভোট দেওয়ার বিষয়টি বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে সুস্পষ্ট ও সুরক্ষিত একটি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আইনে ১৯৯৭ সাল থেকে মহাকাশচারীদের পৃথিবীর বাইরে অবস্থানকালেও ভোট দেওয়ার আইনি অধিকার দেওয়া হয়েছে। নাসার জনসন স্পেস সেন্টার হিউস্টনে অবস্থিত হওয়ায় অধিকাংশ মার্কিন নভোচারী হ্যারিস কাউন্টির ভোটার হিসেবে নিবন্ধিত থাকেন।

নাসার তথ্য অনুযায়ী, মহাকাশ থেকে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটি উচ্চ নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়। প্রথমে হ্যারিস কাউন্টি ক্লার্কের দপ্তর থেকে একটি বিশেষ সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট জনসন স্পেস সেন্টারের মিশন কন্ট্রোল সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে ব্যালটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আপলোড করা হয়। নভোচারীরা নিজস্ব গোপন কোড ব্যবহার করে ব্যালটে ভোট প্রদান করেন। পরে সেই ব্যালট আবার ই–মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কাউন্টি ক্লার্কের দপ্তরে পাঠানো হয়।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের সয়ুজ ১১ মিশনের ক্রুরা মহাকাশ থেকে প্রথমবারের মতো ভোট দেন। এরপর ১৯৮৯ সালে মির স্পেস স্টেশন থেকে পার্লামেন্ট নির্বাচনে ভোট দেন সের্গেই ক্রিকালেভ, ভ্যালেরি পোলিয়াকভ ও আলেকজান্ডার ভলকভ। ১৯৯৭ সালে রাশিয়ার মির স্পেস স্টেশনে অবস্থানরত মার্কিন নভোচারী ডেভিড উলফ প্রথম মার্কিন নাগরিক হিসেবে মহাকাশ থেকে ভোট দেন। তিনি হিউস্টনের স্থানীয় নির্বাচনে সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট ব্যবহার করেন।

পরবর্তী সময়ে ২০০৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন লেরয় চিয়াও। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে মহাকাশ থেকে ভোট দেন নভোচারী ক্যাথলিন রুবিনস। ফ্রান্সের নভোচারী থমাস পেসকু ২০১৭ সালে মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। একই বছরে বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসও মহাকাশ স্টেশন থেকে ভোট দেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img