সালাত মহান আল্লাহর সঙ্গে বান্দার একান্ত সাক্ষাৎ। নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত মূলত দোয়ার সময়। রাসুল (সা.) বলেছেন, নামাজে থাকা মানে প্রভুর সঙ্গে গোপন আলাপচারিতা। নামাজ সর্বাপেক্ষা উত্তম দোয়া। কোরআনে আল্লাহ বলেন, ‘আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা, আয়াত ৪৩)
ইমানের পর ইসলামে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ অন্য কোনো ইবাদত নেই। কোরআনে ৮৩ বার নামাজের প্রসঙ্গ এসেছে। পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দার পাপমুক্তি হয়, যেমন একজন ব্যক্তি যদি প্রতিদিন পাঁচবার নদীতে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ পাপ ধুয়ে ফেলে।
নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। একজন নামাজি ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না।
সিএ/এমআর


