Friday, July 24, 2026
25.7 C
Dhaka
No menu items!

বাংলাদেশে অনার এক্স৯ডি ৫জি ফোনের রিভিউ

বাংলাদেশে মিড রেঞ্জের স্মার্টফোন বাজার প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় ব্যবহারকারীরা উন্নত ক্যামেরা, দ্রুত প্রসেসর ও শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন খুঁজছেন। এই প্রেক্ষাপটে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার জানুয়ারিতে বাংলাদেশে ‘এক্স৯ডি’ মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে। প্রায় এক সপ্তাহ ব্যবহার করে ফোনটির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো।

নকশা
ফোনটি হাতে নেওয়ার পর প্রথমেই টেকসই মনে হয়। ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল থাকায় খুব বেশি হাতের ছাপ পড়ে না। আইপি৬৮ ও আইপি৬৯কে রেটিং থাকায় ধুলাবালি, পানি এবং উচ্চচাপের পানির স্প্রে থেকেও ফোন নিরাপদ থাকে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে কাজ করে।

পর্দা
৬.৭ ইঞ্চির অ্যামোলেড পর্দা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে স্ক্রল ও অ্যানিমেশন স্বচ্ছন্দে করা যায়। কম বেজেল স্ক্রিনটিকে ফ্ল্যাগশিপ লুক দিয়েছে। উজ্জ্বল পর্দার কারণে সরাসরি রোদে ভিডিও দেখাতেও সমস্যা হয় না।

সক্ষমতা
ম্যাজিক ওএসে চলা ফোনে ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর থাকায় একাধিক কাজ করা ও গেম খেলা স্বাচ্ছন্দ্যপূর্ণ। দীর্ঘ সময় বড় গেম খেললে সামান্য ফ্রেম ড্রপ এবং তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সাধারণ ও মাঝারি গেমের জন্য ফোনটি উপযুক্ত, হার্ডকোর গেমের জন্য নয়।

ক্যামেরা
ফোনটির পেছনের ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ভালো মানের ছবি তোলার জন্য যথেষ্ট। নাইট মোড কম আলোতে ছবি সুস্পষ্ট ও কম নয়েজযুক্ত করে। সামনে থাকা ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি তোলার জন্য উপযুক্ত। তবে টেলিফটো লেন্স নেই। ভিডিও রেকর্ডিং স্থিতিশীল হলেও ফ্ল্যাগশিপ মানের নয়।

ব্যাটারি
৮,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জে দেড় থেকে দুই দিন ব্যবহার সম্ভব। ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করে।

পড়লেও ভাঙে না
ফোনটি ৬.১৩৩ মিটার বা ২০ ফুটের বেশি উচ্চতা থেকে পড়লেও ভাঙেনি। ১৬ ফুট উচ্চতা থেকে পরীক্ষা করে দেখা গেছে পর্দায় ফাটল বা দাগ নেই।

কানেকটিভিটি ও অডিও
৫জি কানেক্টিভিটি উন্নত। ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগে সমস্যা নেই। স্পিকার আউটপুট ভালো, তবে বেজ ততটা শক্তিশালী নয়। ফোনের দাম ৪৬,৯৯৯ টাকা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img