Sunday, February 15, 2026
19 C
Dhaka

মোটরসাইকেল দুর্ঘটনায় একমাত্র সন্তান হারালেন শিক্ষক দম্পতি

ফেনীর সোনাগাজীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম ও মা সুমি আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহা সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলামের একমাত্র কন্যা। সাইফুল ইসলাম ফেনীর সেন্ট্রাল হাইস্কুলের প্রভাতী শাখার একজন সহকারী শিক্ষক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম স্ত্রী সুমি ও ছোট্ট মেয়ে সোহাকে নিয়ে মোটরসাইকেলে করে সোনাগাজী থেকে মুহুরী প্রজেক্ট এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু সোহা।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত বাবা সাইফুল ইসলাম ও মা সুমি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। একমাত্র সন্তানকে হারিয়ে হাসপাতালজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা আহত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন।...

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...
spot_img

আরও পড়ুন

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক লাইফস্টাইল প্রতিবেদনে বলা হয়েছে, মেঝে থেকে দেয়াল, রান্নাঘর কিংবা বাথরুম—সব জায়গাতেই...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে আবারও আলোচনায় এসেছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এই হরমোনটির নাম অক্সিটোসিন,...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনিই মানুষকে সব ধরনের ক্ষতি ও অনিষ্ট থেকে রক্ষা করতে পারেন। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও এর...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে যায়, তেমনি বদলে যেতে শুরু করে মানুষের মনও। শুকনো ডালে নতুন কুঁড়ি, শহরের রাস্তায় হলুদের...
spot_img