Saturday, February 14, 2026
28 C
Dhaka

পঞ্চগড়ে কার্যালয়ের তালা খোলা নিয়ে বিএনপি নেতার ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আবু দাউদ প্রধান বলেন, যে ভবনটিকে আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয় হিসেবে দাবি করা হচ্ছে, সেটি তিনি গুদামঘর হিসেবেই জানতেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাজনৈতিকভাবে হেয় করা এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। শুক্রবার সকালে গ্রামের বাড়ি থেকে শহরে আসার পথে চাকলাহাট বাজারে মানুষের জটলা দেখে সেখানে যান। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, জামায়াতে ইসলামীর এক কর্মী একটি গুদামঘরের তালার চাবি দিতে অস্বীকৃতি জানাচ্ছিলেন। পরে তিনি ওই ব্যক্তিকে চাবি দিতে বলেন। তালা খুলে দেওয়া হলে চাবিটি বাজার বণিক সমিতির সভাপতির কাছে জমা রাখা হয়।

আবু দাউদ প্রধানের বক্তব্য, ‘এ সময় আমি ঘরটি গুদামঘর বলেই জানতাম। সেখানে কোনো চেয়ার, টেবিল বা কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ছিল না। ঘটনার সময় আমি লোকজনকে সামলাতে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছেন—তা আমি বুঝে উঠতে পারিনি। পরে শুনেছি সেখানকার ভিডিও আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।’

এর আগে শুক্রবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। সেখানে উপস্থিত ছিলেন আবু দাউদ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আনিসুজ্জামান স্বপনসহ আরও অনেকে। ভিডিওতে আওয়ামী লীগ কার্যালয় খুলে দেওয়ায় আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানাতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়। বিএনপি নেতা আবু দাউদ প্রধানের দাবি ও ভিডিওতে দেখা দৃশ্য—এই দুইয়ের মধ্যে অসঙ্গতি নিয়েই মূল বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

‘দ্য ফোর অ্যাগ্রিমেন্টস’ বই থেকে শিক্ষা

মেক্সিকোর টলটেক দর্শনের ভিত্তিতে রচিত আত্মউন্নয়নমূলক গ্রন্থ The Four...

বসন্তের সাজে শোবিজ তারকারা

ফাগুনের রঙে সেজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে সামাজিক যোগাযোগ...

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গভীর রাতে হামলা, গ্যাস সরবরাহ বন্ধে জনদুর্ভোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবাট্রস এনার্জি সিএনজি...

গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা অরুন্ধতী রায়ের

ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

সফল ক্যারিয়ারের জন্য যেসব দক্ষতা থাকা জরুরি

বর্তমান কর্মবাজার দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, যোগাযোগ ও কাজের...

আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।...

রংপুরে জাতীয় পার্টির ঐতিহাসিক পরাজয়, ৩৩ আসনে কোনো জয় নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও...

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর বিষয়টি...

জামালপুরের পাঁচ আসনে নির্বাচন পরবর্তী ফলাফল প্রকাশ, ২৪ প্রার্থী জামানত হারালেন

জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত দুই, আহত একজন

চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত...

প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে...

নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিজয়ী...

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কিছুটা ভিন্ন আবহে...

পঞ্চগড়ে বিএনপি-এনসিপি সংঘর্ষের অভিযোগ, সারজিসের সতর্কবার্তা

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বিএনপি...
spot_img

আরও পড়ুন

‘দ্য ফোর অ্যাগ্রিমেন্টস’ বই থেকে শিক্ষা

মেক্সিকোর টলটেক দর্শনের ভিত্তিতে রচিত আত্মউন্নয়নমূলক গ্রন্থ The Four Agreements আমাদের ব্যক্তিগত জীবন, মানসিক শান্তি ও আচরণে গভীর পরিবর্তন আনতে উৎসাহিত করে। বইটি দেখায়—অনেক...

বসন্তের সাজে শোবিজ তারকারা

ফাগুনের রঙে সেজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা দিয়েছেন শোবিজ দুনিয়ার এক ঝাঁক তারকা। তাদের নতুন বসন্তের সাজে ভক্ত ও নেটিজেনরা...

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গভীর রাতে হামলা, গ্যাস সরবরাহ বন্ধে জনদুর্ভোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবাট্রস এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা অরুন্ধতী রায়ের

ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন। গাজা যুদ্ধ নিয়ে উৎসবের জুরি সদস্যদের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি এই...
spot_img