Tuesday, February 10, 2026
22 C
Dhaka

হল না পেয়ে অবশেষে ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

অভিনেত্রী মৌসুমী অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ অবশেষে সরাসরি ইউটিউবে মুক্তির ঘোষণা পেয়েছে।

শুরুতে ২০২৪ সালে হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও জুলাই গণ-অভ্যুত্থান এবং দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে রিলিজ পিছিয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্রেও সিনেমার হল পাওয়া যায়নি। নির্মাতা সৈয়দ আর ইমন সংবাদ মাধ্যমে বলেন, ‘কদিন পরই রোজা শুরু হবে। আমাদের স্পনসররা আর অপেক্ষা করতে চাইছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটি হলে রিলিজ না করে সরাসরি ইউটিউবে মুক্তি দেব।’

নির্মাতা আরও জানান, বাংলাদেশের পরিবেশকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের পরও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই ঈদের আগেই সিনেমাটি বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

‘অর্ধাঙ্গিনী’ সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মৌসুমী। সৈয়দ আর ইমন বলেন, ‘সময়ের সঙ্গে মানুষের জীবনের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে জীবনযুদ্ধের ধরনও। এখন বিপদে মানুষ এগিয়ে আসে না—এমন ভাবনাই সিনেমার গল্পের মূল প্রেরণা।’

সিনেমার শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। নির্মাতা উল্লেখ করেন, তীব্র শীতে শুটিং করা সবার জন্য চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে মৌসুমী আপা, যিনি যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন, মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে আট ঘণ্টা পাহাড়ের ওপর বাতাসের মধ্যে শুটিং করেছেন।

‘অর্ধাঙ্গিনী’ মূলত টেলিফিল্ম হিসেবে শুটিং শুরু হয়েছিল। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে এর একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়, তখন দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরে নতুন সংযোজন-বিয়োজনের পর সিনেমার চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ ঘণ্টা ৫৬ মিনিট।

মৌসুমী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ অনেকে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায়...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা...

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে চায় ইসরায়েল, হোয়াইট হাউসের স্পষ্ট না

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত বা দখলভুক্ত করার পরিকল্পনার...

ফোন ছাড়াই অস্থিরতা, উদ্বেগের নতুন নাম

হঠাৎ ফোন পাশে না পেলে বুক ধড়ফড় করা, অস্থির...

রাজনীতিতে নামার গুঞ্জন উড়িয়ে দিলেন অরিজিৎ সিং

গানের জগতের সুর সম্রাট অরিজিৎ সিং প্লেব্যাক থেকে আকস্মিক...

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য...

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।...

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে...

তাৎক্ষণিক ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও নিকট ভবিষ্যতে...

বউ বেশে সুনেরাহকে পাশে নিয়ে আরশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী...

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনে বড় পরিবর্তন, অধ্যাদেশ জারি

অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা আরও...
spot_img

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিচ্ছে কর্মসংস্থানের চিত্র

চলতি মাসের শুরুতে ক্লাউড সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রায় এক হাজারের কম কর্মী ছাঁটাই করেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে...

নিয়ামতের শুকরিয়া আদায়ে কী লাভ

পৃথিবীর সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন—এ কথা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, জীবনের প্রতিটি ধাপে আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের ঘিরে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা ১০–১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের ভোট দিতে সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতকরণের...

নেত্রকোনায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা

নেত্রকোনায় একই রাতে তিনটি ভোটকেন্দ্রসহ একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদিও স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, প্রশাসন জানিয়েছে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি এবং...
spot_img