Monday, February 9, 2026
26 C
Dhaka

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। বাংলা একাডেমি জানিয়েছে, প্রকাশকদের দাবি ও অনুরোধ থাকা সত্ত্বেও পবিত্র ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের প্রস্তাব বিবেচনা করা হয়নি। নির্ধারিত তারিখেই মেলা শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা। তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে মেলা যথাসময়ে শুরু করাই সর্বোত্তম সিদ্ধান্ত। প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছুটা চ্যালেঞ্জ থাকলেও মেলায় অংশগ্রহণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সাধারণ প্রকাশকদের একটি বড় অংশ বইমেলা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, ফেব্রুয়ারি জুড়ে রমজান ও ঈদকে কেন্দ্র করে মানুষের ব্যয় খাদ্য ও পোশাকে সীমিত থাকবে, ফলে বই কেনার আগ্রহ কমে যেতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঢাকায় না থাকলে মেলা পাঠকশূন্য হওয়ার শঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করেন। প্রকাশকদের দাবি ছিল ঈদুল ফিতরের পর নতুন তারিখে মেলা আয়োজনের।

বাংলা একাডেমি জানায়, এপ্রিল মাসে মেলা আয়োজন করা হলে তীব্র গরম, ধুলোবালি এবং কালবৈশাখী ঝড়ের মতো প্রতিকূল আবহাওয়া ঝুঁকি তৈরি করবে, যা খোলা জায়গায় মাসব্যাপী মেলা আয়োজনকে কঠিন করে তুলবে। তাছাড়া মেলার প্রস্তুতির প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং স্টল নির্মাণও চলছে। এসব বিবেচনা করেই ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো...

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি জোসে সেগুরোর বড় জয়

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট...

আইন ও করপোরেট বিশ্লেষণে এআই-এর অগ্রগতি

মাত্র এক মাস আগেও ধারণা করা হচ্ছিল—আইনজীবীদের পেশা এখনই...

“হাততালিটা যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন খুব আনন্দ হচ্ছিল”—আজমেরী হক বাঁধন

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতায় ‘মাস্টার’ সিনেমা...

বিলাসবহুল ল্যাম্বারগিনি পথচারীদের ওপর তুলে দিল, ‘মাতাল’ অবস্থায় চালানোর অভিযোগ কানপুরে

উত্তর প্রদেশের কানপুরে দ্রুতগতিতে ছুটে আসা একটি ল্যাম্বারগিনি রেভুয়েল্টো...

মধ্যপন্থী উম্মতের গুরুত্ব ও দৃষ্টান্ত

আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হলো নবী মুহাম্মদ (সা.) ও...

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলেও বাংলাদেশ আন্তর্জাতিক...

পাউরুটি দিয়ে দ্রুত ডেজার্ট তৈরির টিপস

অনেক সময় বাইরে থেকে রসমালাই আনা সম্ভব হয় না,...

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

২০২৬ সালের গ্লোবাল ফায়ারপাওয়ার (Global Firepower) সামরিক শক্তির বিশ্লেষণে...

এক হাজার টাকার বেশি লেনদেন নয় বিকাশ-রকেট-নগদে, বন্ধ ইন্টারনেট ব্যাংকিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার...

গ্লোবাল স্মার্টফোন খাতে রিয়েলমির রেকর্ড-ব্রেকিং ডিভাইস

নিজেদের নতুন স্মার্টফোন পি৪ পাওয়ার ফাইভজি বিশ্ববাজারে উন্মোচন করেছে...

নারীদের পর্দার বিধান ও আজান সংক্রান্ত ভুল ধারণা

প্রশ্ন: আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি জরুরি? উত্তর:...
spot_img

আরও পড়ুন

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে দিনব্যাপী আর্ট ফেয়ার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিল্প প্রদর্শনীর মহোৎসব। উত্তরা সেক্টর-৭–এর ওয়েসিস ইংলিশ স্কুল প্রাঙ্গণে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও নতুন সফটওয়্যারের দিকে মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে ২০২৬ সালের...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো সময় সাপেক্ষ এবং কঠিন মনে হয়। এই পরিস্থিতিতে কিছু কৌশল অনুসরণ করলে ডিমের খোসা সহজেই...

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি জোসে সেগুরোর বড় জয়

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করল পর্তুগাল। দেশটির ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সোশ্যালিস্ট সমর্থিত...
spot_img