বৈশ্বিকভাবে মোবাইল যন্ত্রাংশের সংকটের প্রভাবে স্মার্টফোনের দাম বাড়লেও ক্রেতাদের স্বস্তি দিতে ফেব্রুয়ারি মাসজুড়ে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। এই অফারের আওতায় ফাইভজি কানেক্টিভিটিসহ বিভিন্ন দামের গ্যালাক্সি স্মার্টফোনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার ৭ ফেব্রুয়ারি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং জানায়, সবচেয়ে বেশি ছাড় দেওয়া হয়েছে গ্যালাক্সি এস২৫ এফই মডেলে। ১০ হাজার টাকা ছাড়ের পর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই স্মার্টফোনটির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৯৯৯ টাকা।
বর্তমান অফারের আওতায় গ্যালাক্সি এ১৭ ফাইভজি স্মার্টফোনেও মূল্যছাড় মিলছে। ১ হাজার ৫০০ টাকা ছাড়ের পর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকা। একই মডেলের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণ বিক্রি হচ্ছে ২৭ হাজার ৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।
এ ছাড়া এ২৬ ফাইভজি স্মার্টফোনে ১ হাজার ৫০০ টাকা ছাড়ের পর নতুন মূল্য দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, গ্যালাক্সি এ৩৬ ফাইভজি মডেলে ২ হাজার টাকা ছাড় দিয়ে দাম শুরু হচ্ছে ৪১ হাজার ৯৯৯ টাকা থেকে। উভয় মডেলেই রয়েছে ৮ জিবি র্যাম।
আপার মিড-রেঞ্জ সেগমেন্টের গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোনে ৭ হাজার ৫০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। ফলে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম কমে হয়েছে ৫১ হাজার ৯৯৯ টাকা। একই মডেলের ১২ জিবি র্যাম সংস্করণ পাওয়া যাবে ৫৬ হাজার ৯৯৯ টাকায়।
দেশজুড়ে স্যামসাংয়ের অনুমোদিত আউটলেট ও রিটেইল পার্টনারদের কাছ থেকে এই মূল্যছাড়ে স্মার্টফোন কিনতে পারবেন ক্রেতারা।
সিএ/এমআর


