Monday, February 9, 2026
15 C
Dhaka

চাঁদের কক্ষপথ থেকে স্মার্টফোনে ছবি তোলার সম্ভাবনা

দীর্ঘদিনের প্রচলিত নিয়মে পরিবর্তন এনে নভোচারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ ভবিষ্যৎ বিভিন্ন মিশনে এবার থেকে নিজেদের ব্যক্তিগত স্মার্টফোন সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ক্রু–১২ এবং আর্টেমিস–২ মিশন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, নভোচারীদের ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তারা পরিবারের জন্য বিশেষ মুহূর্তগুলো ধারণ করতে পারেন এবং বিশ্ববাসীর সঙ্গে অনুপ্রেরণামূলক ছবি ও ভিডিও ভাগ করে নিতে পারেন। তিনি আরও বলেন, মহাকাশযাত্রাকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করতে নতুন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

এর আগে মহাকাশে স্মার্টফোন দিয়ে তোলা কিছু ছবি প্রকাশিত হলেও সেগুলো মূলত ক্ষুদ্র স্যাটেলাইটের মাধ্যমে ধারণ করা হয়েছিল। তবে আর্টেমিস–২ মিশনের মাধ্যমে প্রথমবারের মতো চাঁদের কক্ষপথ থেকে সরাসরি স্মার্টফোনে ধারণ করা ছবি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নাসার তথ্য অনুযায়ী, আগামী মার্চে উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা আর্টেমিস–২ মিশনটি হবে ১৯৭২ সালে অ্যাপোলো–১৭-এর পর নাসার প্রথম মানবচালিত চন্দ্রাভিযান। নাসার কর্মকর্তারা জানান, ভারী পেশাদার ক্যামেরার তুলনায় স্মার্টফোন ব্যবহারে সহজ হওয়ায় মহাকাশে কাজের ফাঁকে স্বতঃস্ফূর্তভাবে ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তরুণ ভোটারদের উদ্দেশে আজহারীর বার্তা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের...

জার্মান স্ট্রিট ফুডে কারিভুর্স্টের জয়যাত্রা

বিশ্বের জনপ্রিয় স্ট্রিট ফুডের তালিকায় জার্মানির একটি খাবার বিশেষ...

ফাইভজি ফোন কিনতে মিলছে সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড়

বৈশ্বিকভাবে মোবাইল যন্ত্রাংশের সংকটের প্রভাবে স্মার্টফোনের দাম বাড়লেও ক্রেতাদের...

চুল কাটলে অজু ভাঙে কি না, ইসলামি ব্যাখ্যা

অনেক মুসল্লির মনে প্রশ্ন জাগে, অজু থাকা অবস্থায় চুল...

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নে অলিভ অয়েল

ত্বকের যত্নে নানা ধরনের তেল ব্যবহার করা হলেও অলিভ...

ওহুদের যুদ্ধে সাহসী নারী সাহাবিরা

নবীজি (সা.)-এর যুগে ইসলামের জন্য শুধু পুরুষ সাহাবিরাই নয়,...

ঘরোয়া উপকরণে চকলেট হালুয়া

শবে বরাতের আয়োজনে ভিন্ন স্বাদের মিষ্টান্ন হিসেবে চকলেটের হালুয়া...

ডেটা সুরক্ষায় নতুন অধ্যাদেশে কঠোর বিধান

ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজ করতে...

কোন কাজগুলোতে অজু ভাঙে না

ইসলামী বিধান অনুযায়ী অজু নামাজ, তাওয়াফ ও কোরআন স্পর্শের...

টুথব্রাশে জমতে পারে যেসব জীবাণু

শুক্রবার (৫ ডিসেম্বর) বিশেষজ্ঞরা জানিয়েছেন, দাঁতের যত্নে নিয়মিত ব্রাশ...

ভোটকেন্দ্রে নজরদারিতে বডি ওর্ন ক্যামেরা

শনিবার (৬ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে...

শৈশব থেকেই যে গুণাবলি নবীজিকে আলাদা করেছে

রোববার (৭ ডিসেম্বর) ইসলামি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে...

ব্রেন টিউমারের লক্ষণগুলো চিনবেন যেভাবে

শনিবার (৬ ডিসেম্বর) বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিদিন মাথাব্যথা...

যাত্রী নিরাপত্তায় চাপের মুখে রাইড শেয়ারিং কোম্পানি

শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে এক ফেডারেল...
spot_img

আরও পড়ুন

তরুণ ভোটারদের উদ্দেশে আজহারীর বার্তা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান...

জার্মান স্ট্রিট ফুডে কারিভুর্স্টের জয়যাত্রা

বিশ্বের জনপ্রিয় স্ট্রিট ফুডের তালিকায় জার্মানির একটি খাবার বিশেষ স্থান দখল করে আছে, যার নাম কারিভুর্স্ট। এটি মূলত ভাজা সসেজ, যা ছোট টুকরো করে...

ফাইভজি ফোন কিনতে মিলছে সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড়

বৈশ্বিকভাবে মোবাইল যন্ত্রাংশের সংকটের প্রভাবে স্মার্টফোনের দাম বাড়লেও ক্রেতাদের স্বস্তি দিতে ফেব্রুয়ারি মাসজুড়ে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। এই অফারের আওতায় ফাইভজি কানেক্টিভিটিসহ বিভিন্ন...

চুল কাটলে অজু ভাঙে কি না, ইসলামি ব্যাখ্যা

অনেক মুসল্লির মনে প্রশ্ন জাগে, অজু থাকা অবস্থায় চুল কাটলে বা মুণ্ডন করলে নতুন করে অজু করা প্রয়োজন কি না। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী,...
spot_img