Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

জনগণের রায় পেলে ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের রায় অর্জিত হলে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের সমর্থনে সরকার গঠিত হলে নাহিদ ইসলাম সেই সরকারের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাঁরা একসঙ্গে কাজ করবেন।

আজ রোববার রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শফিকুর রহমান বলেন, নাহিদ ইসলামের মতো তরুণ নেতৃত্ব ভবিষ্যতে বাংলাদেশ নামের উড়োজাহাজের পাইলট হিসেবে দায়িত্ব নেবে, আর প্রবীণরা পেছনের সারিতে থেকে সহযোগীর ভূমিকা পালন করবেন। তাঁর বিশ্বাস, তরুণ নেতৃত্ব দেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হবে।

জনসভায় জামায়াতের আমির বলেন, জনগণ এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মামলাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে। বিএনপি নেতা-কর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মজলুমরা যেন জালিমে পরিণত না হয়—এই অনুরোধ জানানো হলেও কোথাও কোথাও চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজির অভিযোগ উঠছে।

তিনি আরও বলেন, জামায়াত শুধু ঢাকা-১১ আসনের নয়, দেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চি জমি এবং ১৮ কোটি মানুষের অধিকারের পাহারাদার হতে চায়। জাতির ভাগ্য পরিবর্তনের জন্য পাঁচ বছরই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।

নারী নিরাপত্তা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দেশে মা-বোনদের ঘরে, রাস্তায় ও কর্মস্থলে নিরাপত্তার অভাব রয়েছে। ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বেকার ভাতা নয়, বরং ন্যায্য অধিকার ও কাজের সুযোগ নিশ্চিত করতে চায়। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া তরুণদের দাবি ছিল ন্যায়বিচার ও কর্মসংস্থান—এ দাবিকেই বাস্তবায়ন করা হবে।

জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শফিকুর রহমান আরও অভিযোগ করেন, বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে কোটি কোটি টাকা আদায়ের চেষ্টা চলছে এবং ৬ আগস্টের পরও এসব অপকর্ম বন্ধ হয়নি। তিনি বলেন, পুরোনো চাঁদাবাজের জায়গায় নতুন চাঁদাবাজ তৈরি হলে আন্দোলনের লক্ষ্য ব্যর্থ হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশে ন্যায়বিচার সবার জন্য সমান হবে। সাধারণ মানুষ যেমন আইনের আওতায় থাকবে, তেমনি প্রধানমন্ত্রীও একই অপরাধ করলে বিচার এড়াতে পারবেন না।

ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া নিয়েও প্রশ্ন তুলে জামায়াতের আমির বলেন, ঋণখেলাপি ও ব্যাংক লুটেরাদের সংসদে পাঠিয়ে দুর্নীতি দমন সম্ভব নয়। ক্ষমতায় গেলে দুর্নীতির মূল উৎসেই আঘাত করা হবে এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img