Tuesday, March 31, 2026
26 C
Dhaka

ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে দুই পক্ষের সংঘর্ষ

ভোলার সদর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বাঘমারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ঘিরে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ববিরোধের জের ধরে হাতপাখা প্রতীকের সমর্থক মো. শফিকুল ইসলাম ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক আবু সাইদ এবং তাঁর ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোলা জেলা উত্তর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মো. তরিকুল ইসলাম বলেন, শনিবার সকালে ভেলুমিয়া ইউনিয়নের মধ্য বাঘমারা গ্রামে আবু তাহেরের বাড়িতে হাতপাখার পক্ষের নারী ও পুরুষের একটি দল নির্বাচনী প্রচারণায় গেলে দাঁড়িপাল্লার সমর্থকদের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। কোদাল ও লাঠিসোঁটা দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। আহতদের মধ্যে তিনজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াতে ইসলামীর সমর্থক আবু সাইদ, কামাল উদ্দিন ও আমির হোসেনের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল এই হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হাতপাখার প্রচারণায় হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, তা আমাদের জানা নেই। এর আগেও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা আমাদের নেতা–কর্মীদের সংঘাত এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছি।’

ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. কামাল হোসেন দাবি করেন, আবু সাইদ ও শফিকুল ইসলাম দুই প্রতিবেশী এবং তাঁদের মধ্যে আগে থেকেই পারিবারিক ও জমি–সংক্রান্ত বিরোধ রয়েছে। চায়ের দোকানে কথা–কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত হয়। পরে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মৌখিকভাবে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...

জ্বালানিসংকটে জামালপুরে নৌ চলাচল বন্ধের পথে, চরাঞ্চলের মানুষ বিপাকে

জামালপুরে ডিজেলের সংকটে যাত্রীবাহী নৌকা ঘাটে স্থবির হয়ে পড়েছে।...

‘ডিজেলের সংকটে নৌকা–ট্রলার চলাচল বন্ধ, মাছ ধরাই থমকে গেছে’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে ডিজেলের সংকটে ইঞ্জিনচালিত...
spot_img

আরও পড়ুন

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে বৈঠক করার পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আজ মঙ্গলবার বেইজিং...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দিতে পারে। আপাতদৃষ্টিতে সুস্থ শিশুদের ক্ষেত্রেও হাম বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ১০ জন করে শিশুর...
spot_img