Sunday, May 24, 2026
30 C
Dhaka

স্থানীয় নেতাদের রাজনৈতিক কৌশল: ভয় না টিকে থাকার প্রভাব

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাফিজ ইব্রাহিমের পক্ষে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের একাধিক স্থানীয় নেতা। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয় নেতাদের কেউ ভয় বা নিরাপত্তা আশঙ্কায়, আবার কেউ রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ বজায় রাখার কৌশল হিসেবে এমন অবস্থান গ্রহণ করেছেন।

২০১৭ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচনায় আসেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক সরোয়ার হাওলাদার। এক সভায় তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন। পরে সরোয়ার হাওলাদার স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করেন। তবে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার তিনি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হন। সম্প্রতি বিএনপির একাধিক উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে।

গত সপ্তাহে টবগী ইউনিয়নের এক উঠান বৈঠকে সরোয়ার হাওলাদার বলেন, ‘আমি নিজের স্বার্থেই আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। আওয়ামী লীগে না গেলে বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে পারতাম না। যোগদানের আগে আমি হাফিজ ইব্রাহিমের সঙ্গেই কথা বলেছিলাম।’ এই বক্তব্যে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দিয়েছে।

যোগাযোগ করলে সরোয়ার হাওলাদার বলেন, তিনি বিএনপি পরিবারের সদস্য। আত্মীয়স্বজনের চাপে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তবে কোনো পদ গ্রহণ করেননি। তিনি দাবি করেন, টবগীর মানুষের মতো তিনিও বিএনপিকে ভালোবাসেন।

শুধু সরোয়ার হাওলাদারই নয়, বোরহানউদ্দিন উপজেলায় আরও কয়েকজন পরিচিত আওয়ামী লীগ নেতাকেও বিএনপির উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। তাঁদের মধ্যে একজন হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দেউলা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাহাজাদা মিয়া তালুকদার। সম্প্রতি এক উঠান বৈঠকে তিনি কোরআন তিলাওয়াত করে ধানের শীষের পক্ষে ভোট চান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় নানা মন্তব্যও করা হয়েছে।

শাহাজাদা মিয়া তালুকদার প্রথম আলোকে বলেন, বিএনপির প্রার্থী তাঁর নিকটাত্মীয়। এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেই তিনি গণসংযোগে অংশ নিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদেরও অবহিত করা হয়েছে।

টবগী ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদারও দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁকেও বিএনপির উঠান বৈঠকে ভোট চাইতে দেখা গেছে। তিনি জানান, বৈঠকটি তাঁর বাড়িতে হওয়ায় উপস্থিত না থাকার সুযোগ ছিল না।

উপজেলার কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব কাজীকেও বিএনপির উঠান বৈঠকে দেখা গেছে। তিনি দাবি করেন, বিএনপিতে যোগ দেননি, তবে ব্যবসা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img