Monday, April 20, 2026
31 C
Dhaka

অনলাইন পার্টটাইম কাজের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন বাংলাদেশিরা

সাইবারজগতে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল ও ভয়াবহ রূপ নিচ্ছে। অনলাইন পার্টটাইম কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হচ্ছেন দেশের অসংখ্য মানুষ। সাম্প্রতিক সময়ে এমনই এক স্ক্যাম চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন একটি শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানির হিসাব শাখার ডেপুটি ম্যানেজার মো. মাসুদ।

রাজবাড়ীতে কর্মরত মাসুদের সঙ্গে গত বছরের নভেম্বরের শেষ দিকে ফেসবুকে ‘বায়রা রিক্রুটিং এজেন্সি’ নামের একটি পেজ থেকে যোগাযোগ করা হয়। অনলাইনে পার্টটাইম কাজ করে আয় করার প্রস্তাবে আগ্রহ দেখালে তাকে টেলিগ্রামের একটি লিংক পাঠানো হয়। সেখানে বলা হয়, বিদেশি সিনেমার রেটিং, লাইক ও কমেন্টের মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে এবং লাভের একটি অংশ তাকে দেওয়া হবে।

শুরুতে কাজের বিনিময়ে অল্প অঙ্কের টাকা বিকাশে পাঠিয়ে বিশ্বাস অর্জন করে প্রতারকরা। এরপর ধাপে ধাপে কাজের শর্তে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। কাজের সঙ্গে সঙ্গে আয় ও জমার অঙ্কও বাড়তে থাকে। একপর্যায়ে মাসুদ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হারান। লভ্যাংশ দেখানো হয় কোটি টাকার বেশি, কিন্তু সেই টাকা তুলতে আরও অর্থ জমা দেওয়ার শর্ত আরোপ করা হলে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। পরে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় মাসুদ রাজধানীর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেন এবং সিআইডিতে অভিযোগ দেন। তদন্তে জানা যায়, ওই রিক্রুটিং এজেন্সিটি ছিল ভুয়া নাম।

শুধু মাসুদ নন, প্রতিদিনই এ ধরনের সাইবার স্ক্যামিংয়ের শিকার হচ্ছেন অসংখ্য বাংলাদেশি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো অনলাইন কাজ, গিফট ভাউচার, ক্রিপ্টোকারেন্সি বা ব্যবসায়িক রিভিউয়ের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।

সিআইডি সূত্র জানায়, এসব স্ক্যামিংয়ে ব্যবহৃত অনেক ব্যাংক অ্যাকাউন্ট ভুয়া বা জাল পরিচয়ে খোলা। টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গেই তা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। উদ্বেগজনক বিষয় হলো, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণদের কম্বোডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসের স্ক্যাম সেন্টারে নিয়োগ করা হচ্ছে। সেখানে জোরপূর্বক প্রতারণামূলক কাজে যুক্ত করা হচ্ছে তাদের।

সাম্প্রতিক সময়ে মিয়ানমার ও কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে বেশ কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তারা জানিয়েছেন, স্ক্যাম সেন্টারে কাজ না করলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

সিআইডির কর্মকর্তারা বলছেন, বিদেশে যাওয়ার আগে চাকরির প্রস্তাব ও নিয়োগ প্রক্রিয়া যাচাই করা জরুরি। বিশেষ করে অনলাইন কাজ বা উচ্চ আয়ের প্রলোভনে সতর্ক না হলে ভয়াবহ বিপদের মুখে পড়তে হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img