জামাতে নামাজ আদায়ের সময় অনেক সময় মুসল্লিরা এক বা একাধিক রাকাত মিস করেন। এমন অবস্থায় ইমামের সালামের পর বাকি নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মেলাতে হবে কি না—এ নিয়ে প্রশ্ন দেখা দেয়।
ইসলামী ফিকহ অনুযায়ী, মাসবুক ব্যক্তি ইমামের সঙ্গে যে রাকাতগুলো পাননি, সেগুলো নিজের নামাজের প্রথম রাকাত হিসেবে গণ্য হবে। তাই ইমামের সালামের পর বাকি নামাজ আদায় করার সময় প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে।
আলেমদের মতে, এটি নামাজের সঠিক নিয়ম অনুযায়ী আদায় করার জন্য জরুরি নির্দেশনা।
সিএ/এমআর


