Wednesday, September 30, 2026
30.3 C
Dhaka

১৯৯৪ বিশ্বকাপ গোলের কারণে কলম্বিয়ার ডিফেন্ডারের ট্র্যাজেডি

কলম্বিয়ার প্রখ্যাত ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সান্তিয়াগো গ্যালন হেনাও মেক্সিকোতে নিহত হয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মেক্সিকোর তোলুকা প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে, হুইক্সকিলুকান এলাকার একটি রেস্তোরাঁয় গ্যালন হেনাও গুলিতে নিহত হয়েছেন। গ্যালন হেনাও এসকোবার হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

১৯৯৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে কলম্বিয়ার ডিফেন্ডার এসকোবার একটি আত্মঘাতী গোল করেছিলেন। সেই গোলের কারণে কলম্বিয়া প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। গোলের দশ দিনের মধ্যে ২ জুলাই মেডেলিন শহরের একটি নৈশ ক্লাবের বাইরে এসকোবারকে নির্মমভাবে হত্যা করা হয়। তখন তার বয়স মাত্র ২৭ বছর।

তদন্তে দেখা যায়, হত্যাকাণ্ডের রাতে নৈশ ক্লাবে এসকোবারের সঙ্গে গ্যালন হেনাও ও তার ভাইয়ের ঝগড়া হয়েছিল। অভিযোগ রয়েছে, গ্যালনের গাড়িচালক হামবার্তো মুনোজ কাস্ত্রো পার্কিং লটে এসকোবারকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিটি গুলির সময় মুনোজ ‘গোল!’ বলে বিদ্রূপ করছিলেন। পরে মুনোজ অপরাধ স্বীকার করেন এবং জেল হয়।

বিশ্বকাপে কলম্বিয়ার হারের পেছনে বড় অঙ্কের টাকা বাজি ধরার অভিযোগ ছিল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রেসিডেন্ট পেত্রো এক্সে লিখেছেন, এসকোবার হত্যাকাণ্ড কলম্বিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছিল।

সে সময় কলম্বিয়া সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল। মেডেলিন শহর তখন মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ছিল এবং প্রতি এক লাখ মানুষের মধ্যে খুনের হার ছিল ৩৮০ জন।

গ্যালন হেনাও ও তার ভাই বিচার কার্যক্রমে বাধা দেওয়ার জন্য ১৫ মাস জেল খাটলেও পূর্ণাঙ্গ বিচার কখনো শেষ হয়নি। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাদের মাদক ব্যবসার দায়ে কালোতালিকাভুক্ত করে। তারা পাবলো এসকোবারের ‘মেডেলিন কার্টেল’-এর উত্তরসূরি ‘লা অফিসিনা দে এনভিগাডো’-এর সদস্য ছিলেন।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img