Thursday, October 1, 2026
30.3 C
Dhaka

ঢাকায় দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে আগামী রোববার ও সোমবার দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার তিনি ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, ঢাকা মহানগর উত্তরের ছয়টি আসনে রোববার তারেক রহমান জনসভায় অংশ নেবেন।

রোববারের (৮ ফেব্রুয়ারি) সময়সূচি:

  • ঢাকা-১৭: ইসিবি চত্বরে, বেলা ২টায়
  • ঢাকা-১৬: পল্লবী ২ নম্বর ওয়ার্ড, লাল মাঠ, ২টা ৪০ মিনিট
  • ঢাকা-১৫: মিরপুর-১০, গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, ৩টা ৩০ মিনিট
  • ঢাকা-১৪: ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট, ৪টা ২০ মিনিট
  • ঢাকা-১৩: শ্যামলী সিনেমা হল পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠ, ৫টা ১০ মিনিট
  • ঢাকা-১১: বাড্ডা সাতারকুল, সানভ্যালি মাঠ, সন্ধ্যা ৬টায়

পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের সঙ্গে নিজ নির্বাচনী এলাকা মিলিয়ে আটটি জনসভায় অংশ নেবেন।

সোমবারের (৯ ফেব্রুয়ারি) সময়সূচি:

  • ঢাকা-১৭: বনানী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, ১১টায়
  • ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টায়
  • ঢাকা-৮: পীরজঙ্গী মাজার রোড, ১টায়
  • ঢাকা-৯: মান্ডা তরুণ সংঘ মাঠ, ২টায়
  • ঢাকা-৫: যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ৩টায়
  • ঢাকা-৪: জুরাইন-শ্যামগঞ্জ রোড, বিকেল ৪টায়
  • ঢাকা-৬: ধুপখোলা মাঠ, বিকেল ৫টায়
  • ঢাকা-৭: লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টায়

বিএনপি নেতারা জানিয়েছেন, এসব জনসভায় তারেক রহমান দলের ইশতেহার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে বক্তব্য দেবেন। দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, জনসভাগুলো সফল করার জন্য প্রস্তুতি নেবেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img