Saturday, February 7, 2026
26.9 C
Dhaka

অস্ট্রেলিয়ায় কিশোরদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

সোমবার প্রকাশিত এক ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট জানিয়েছে, জানুয়ারির শেষ নাগাদ অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী বা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ১৬ বছরের নিচে শনাক্ত হওয়া ব্যবহারকারীদের এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

স্ন্যাপচ্যাট বলেছে, প্রতিদিন আরও বেশি সংখ্যক অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধের কার্যক্রম চলমান রয়েছে। গেল বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সরকার ১০টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ১৬ বছরের কম বয়সীদের প্রবেশ নিষিদ্ধ করে আইন জারি করে, যার মধ্যে স্ন্যাপচ্যাট অন্যতম।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ চলতি বছরের জানুয়ারিতে জানান, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম কয়েক দিনেই প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্ট সরানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা কার্যকরের পর কিছু সীমাবদ্ধতার কথাও সামনে এসেছে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, স্ন্যাপচ্যাটের মুখমণ্ডল দেখে বয়স শনাক্তের প্রযুক্তি সহজেই ফাঁকি দিতে পারছে টিনএজাররা। এ বিষয়ে স্ন্যাপচ্যাট সতর্ক করে বলেছে, আইন বাস্তবায়নে এখনও বড় ধরনের কিছু ফাঁকফোকর রয়েছে।

স্ন্যাপচ্যাটের ভাষায়, “সঠিক ও নির্ভরযোগ্যভাবে বয়স যাচাইয়ের ক্ষেত্রে বেশ কিছু কারিগরি সীমাবদ্ধতা রয়েছে।”
আরও বলা হয়, মুখমণ্ডল শনাক্ত প্রযুক্তি প্রকৃত বয়সের তুলনায় দুই থেকে তিন বছরের ব্যবধান দেখাতে পারে।

“বাস্তবে এর মানে, ১৬ বছরের কম বয়সীরা এ সুরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। ফলে তাদের নিরাপত্তা ঝুঁকি থেকেই যাচ্ছে। অন্যদিকে, যাদের বয়স ১৬ বছরের বেশি ভুলবশত তাদের অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে।”

স্ন্যাপচ্যাট আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার বাইরে থাকা কম নিয়ন্ত্রিত মেসেজিং অ্যাপের দিকে কিশোরদের ঝুঁকে পড়ার ঝুঁকিও রয়েছে। এ পরিবর্তনের বিষয়টি নীতিনির্ধারকদের গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

নেদারল্যান্ডসের রটারড্যামে অনুষ্ঠিত ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে পুরস্কার...

ইরাকে মালিকিকে প্রধানমন্ত্রী করতে ট্রাম্পের আপত্তি, শিয়া জোটে তীব্র বিভাজন

ইরাকের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে নুরি আল-মালিকির নাম প্রস্তাব...

উমরা সেবায় কঠোর হলো সৌদি আরব

হজ ও উমরা সেবায় মান বজায় রাখতে কঠোর অবস্থানে...

সকালের নাশতায় ডিম কেন জরুরি

সুস্থ জীবনযাপনের জন্য সকালের নাশতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে,...

ঘরোয়া রূপচর্চায় আমলকী

আমলকী একটি পরিচিত ও সহজলভ্য ভেষজ ফল, যা দীর্ঘদিন...

এআই সোশাল মিডিয়ায় তথ্য ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম মোল্টবুক বড় ধরনের নিরাপত্তা...

সালাতুত তাসবিহের ফজিলত

সালাতুত তাসবিহ একটি বিশেষ নফল নামাজ, যার মাধ্যমে গুনাহ...

প্রতিদিন কিশমিশ খেলে কী হয়

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে প্রাকৃতিক খাদ্যাভ্যাসের গুরুত্ব দিন দিন...

পারমাণবিক বিদ্যুতে যুক্তরাষ্ট্র কেন শীর্ষে

বিশ্বজুড়ে শক্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির গুরুত্বও...

রমজানের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৯...

ত্বক ও চুল সুস্থ রাখতে নিম

নিম একটি পরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও...

এআই দৌড়ে জেমিনাইয়ের উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে গুগলের এআই...

মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন

কুমিল্লার বরুড়া উপজেলার ওড্ডা গ্রামে অবস্থিত আড়াইশ বছরের পুরোনো...

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে...
spot_img

আরও পড়ুন

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’

নেদারল্যান্ডসের রটারড্যামে অনুষ্ঠিত ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। উৎসবের মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন কম্পিটিশনে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে রেজওয়ান...

ইরাকে মালিকিকে প্রধানমন্ত্রী করতে ট্রাম্পের আপত্তি, শিয়া জোটে তীব্র বিভাজন

ইরাকের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে নুরি আল-মালিকির নাম প্রস্তাব করতেই দেশটির রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। শিয়া রাজনৈতিক জোট কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক (সিএফ) মালিকিকে মনোনীত...

উমরা সেবায় কঠোর হলো সৌদি আরব

হজ ও উমরা সেবায় মান বজায় রাখতে কঠোর অবস্থানে সৌদি আরব। সেবার মানে ঘাটতি থাকায় এক হাজার ৮০০ বিদেশি উমরা হজ ট্রাভেল এজেন্সির সঙ্গে...

সকালের নাশতায় ডিম কেন জরুরি

সুস্থ জীবনযাপনের জন্য সকালের নাশতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, সকালের খাবারে ডিম থাকলে শরীর পায় প্রয়োজনীয় প্রোটিন ও গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা সারাদিনের কাজের...
spot_img